ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

সজল বিয়েতে সাক্ষী দিলেই সে সংসার সুখের হয়!

সজল বিয়েতে সাক্ষী দিলেই সে সংসার সুখের হয়!
×

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২১ | ০৩:৩৩ | আপডেট: ২৩ জানুয়ারি ২০২১ | ০৪:২১

অভিনেতা সজল বিয়েতে সাক্ষী দিলেই সংসার সুখের হয় -এমন গুজবের পর সবাই হুমড়ি খেয়ে তাকে বিয়েতে সাক্ষী করতে চাইছে। শহরের নামকরা মাস্তান পর্যন্ত তাকে অপহরণ করে নিয়ে যায় বিয়েতে সাক্ষী দেওয়ার জন্য। এই সুযোগকে কাজে লাগিয়ে সজলও খুলে বসেন সাক্ষী অফিস। কিন্তু সমস্যা বাধে তার বান্ধবী ঊর্মিলা শ্রাবন্তী করের বিয়েতে সাক্ষী হওয়া নিয়ে। কারণ সজল তাকে ভালোবাসে। তবে সজলের বন্ধুর চালাকির কারণে শেষ পর্যন্ত সাক্ষীমানব হিসেবে খ্যাত সজলের সাথেই ঊর্মিলার বিয়ে হয়। এমনই গল্প নিয়ে নির্মিত হয়েছে বিটিভির সাপ্তাহিক নাটক ‘সাক্ষীমানব’।

টিভি নাটকের অন্যতম জনপ্রিয় অভিনেতা আবদুন নূর সজল ও ঊর্মিলা শ্রাবন্তী কর মূখ্য ভূমিকায় অভিনয় করেছেন। 

ইশতিয়াক আহমেদের চিত্রনাট্য ও নির্দেশনা এবং সাদিকুল ইসলাম নিয়োগী পন্নীর প্রযোজনায় নাটকটিতে আরও অভিনয় করেছেন সেলিম কামাল, তাসমিয়া তামান্না, শাওন মজুমদার প্রমুখ।

আগামী ৩০ জানুয়ারি রাত ৯টায় বিটিভিতে নাটকটি প্রচার হবে।

আরও পড়ুন

×