ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচন ২ এপ্রিল

চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচন ২ এপ্রিল
×

বিনোদন প্রতিবেদ

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২১ | ০১:৪৮ | আপডেট: ২৬ জানুয়ারি ২০২১ | ০১:৫১

আগামী ২ এপ্রিল বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনের আয়োজন করা হচ্ছে। রোববার সমিতির কার্যনির্বাহী পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে  সংগঠনটির পক্ষ থেকে জানিয়েছেন সমিতির গেলো মেয়াদের সভাপতি মুশফিকুর রহমান গুলজার। 

গুলজার বলেন,  রোববার সমিতির কার্যনির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। এ বৈঠকেই সিদ্ধান্ত নেয়া হয় এবারের নির্বাচনে  প্রধান নির্বাচন কমিশনানের দায়িত্ব পালন করবেন আব্দুল লতিফ বাচ্চু । তার সঙ্গে নির্বাচন কমিশানেরের দায়িত্ব পালন করবেন আ স ম শফিকুর রহমান ও ডি এইচ নিশান।

এর আগে গত ৩১ ডিসেম্বরের বর্তমান কমিটির মেয়াদ শেষ হয় কিন্তু করোনাভাইরাস পরিস্থিতির কারণে তা পেছানো হয়। গতকাল সমিতির পক্ষ থেকে জানানো হয় নির্বাচনের ৪৫ দিন আগে থেকে নির্বাচন কমিশনার ভোটের কার্যক্রম শুরু করবেন ।  

সর্বশেষ  ২০১৯ সালের ২৫ জানুয়ারি পরিচালক সমিতির নির্বাচন অনু্ষ্ঠিত হয়। এতে মুশফিকুর রহমান গুলজার ও বদিউল আলম খোকন প্যানেল জয়ী হয়। 

আরও পড়ুন

×