ঢাকা শনিবার, ০৬ জুন ২০২৬

শাস্ত্রীয় সংগীতের শিক্ষক ওস্তাদ সঞ্জীব দে আর নেই

শাস্ত্রীয় সংগীতের শিক্ষক ওস্তাদ সঞ্জীব দে আর নেই
×

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২১ | ০৪:২৩

মারা গেছেন দেশের অন্যতম শাস্ত্রীয় সংগীতের শিক্ষক ওস্তাদ সঞ্জীব দে। বৃহস্পতিবার রাত ১১টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর খবর সমকালকে নিশ্চিত করেছেন তার ছেলে প্রখ্যাত সেতার শিল্পী নিশিত দে। তিনি জানান, হার্ট অ্যাটাকে মারা গেছেন বাবা।

জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাতে হঠাৎ নয়াটোলার নিজ বাসায় অসুস্থ হয়ে পড়নে তিনি। তৎক্ষনাত ধানমণ্ডি আনোয়ার খান মর্ডান হাসপাতালে  তাকে নেয়ার পথিমধ্যেই মারা যান তিনি।  

বাবার জন্য আর্শিবাদ চেয়ে ছেলে নিশিত দে বলেন, 'বাবা গভীরভাবে সঙ্গীতপ্রেমী ছিলেন। সারা জীবন সঙ্গীতের পেছনেই ছুটেছেন। পরম মমতায় সঙ্গীতকে লালন করছেন। তার আত্মা শান্তির জন্য বাবার জন্য সবাই আর্শিবাদ করবেন।'

পারিবারিক ঐতিহ্য থেকে গানের সঙ্গে জীবন-যাপন সঞ্জীব দের। দাদু পেয়ারী মোহন দে বাঁশিবাদক, বাবা মিথুন দে উচ্চাঙ্গ সংগীতের নামকরা গুরু ছিলেন। সেই ধারাবাহিকতায় সঞ্জীব দে হাটেন সঙ্গীতের পথেই। 

দেশের নামকরা শিল্পী শাকিলা জাফর, আলম আরা মিনু, বাপ্পা মজুমদার, এসডি রুবেল, আঁখি আলমগীর, ইবরার টিপু, দিনাত জাহান মুন্নীর মতো অসংখ্য শিল্পী তৈরি হয়েছেন তার হাত ধরেই।

আরও পড়ুন

×