ঊর্বশীর ভিডিও নিয়ে তোলপাড়
আনন্দ প্রতিদিন ডেস্ক
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২১ | ১২:০০ | আপডেট: ৩১ জানুয়ারি ২০২১ | ২২:১২
ঊর্বশী সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু পোস্ট করলে তা নিমেষে ভাইরাল হয়ে যায়। তার প্রমাণ পাওয়া গেল আরও একবার।
সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন ঊর্বশী। সেই ভিডিওতে দেখা গেছে, একটি ইংরেজি গানের সঙ্গে লিপ সিং করছেন এই বলিউড অভিনেত্রী। স্প্যাগেটি টপে তিনি নাচের অঙ্গভঙ্গি করছিলেন। আচমকাই তার টপের অংশ কিছুটা অবিন্যস্ত হয়ে পড়ে। কিন্তু সেদিকে না তাকিয়েই মুহূর্তেই স্প্যাগিটি টপ সামলে নেন তিনি।
আত্মবিশ্বাস ধরে রেখে নিজেকে যেভাবে সামলে নিয়েছেন। তা দেখে অনেকে প্রশংসা জানাতে ভুলে জাননি। কিন্তু এরপরও ঊর্বশীর ভিডিও নিয়ে তোলপাড় চলছেই।
