হ্যাকারদের দখলে নায়ক বাপ্পির ফেসবুক পেজ
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২১ | ০৬:১০ | আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২১ | ০৬:১১
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক নিয়ে বিপাকে পড়েছেন চলচ্চিত্র অভিনয়শিল্পী বাপ্পি চৌধুরী। সম্প্রতি তার এক মিলিয়ন ফলোয়ারের ভেরিফাইড ফেসবুক পেজটি হ্যাকড হয়েছে বলে জানিয়েছেন। বিষয়টি নিয়ে বেশ বিব্রত আছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছুদিন পর পর আইডি বা পেজ হ্যাক হলে মানষিক এক যন্ত্রণার মধ্য দিয়ে যেতে হয়।
বাপ্পি জানিয়েছেন তার ফেসবুক পেজ উদ্ধারের কাজ চলছে। এখন বাপ্পির পেজ থেকে উল্টাপাল্টা বিষয় পোস্ট করা হচ্ছে। বিষয়টি নিয়ে সবাইকে সতর্ক থাকার অনুরোধ করেছেন ভালোবাসার রঙ ছবির এ নায়ক। বাপ্পি বলেন, 'পেজের নিয়ন্ত্রণ আমার হাতে নেই। যারা হ্যাক করেছেন তারা কিসব আপলোড করছেন। আশা করি যারা পেজটি ফলো করছেন তারা বিভ্রান্ত হবেন না।'
এর আগেও হ্যাকারদের কবলে পড়েছিলো বাপ্পির ফেসবুক অ্যাকউন্ড, গ্রুপ ও পেজ। সে সময় জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব, সঙ্গীতশিল্পী ইমরান মাহমুদুল, অভিনেত্রী মুমতাহিনা টয়া ও পুজা চেরির ফেসবুক আইডি হ্যাকড হয়।
বাপ্পি বলেন, 'বার বার আমার সঙ্গে কেনো এমন হচ্ছে বুঝতে পারছিনা। আমি সাইভার ক্রাইম বিভাগের কাছে অভিযোগ দিয়েছি। তারা পেজ ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছে। আশা করছি তার আগেই যারা হ্যাক করেছেন তারা পেজ ফেরত দেবেন। তাদের সঙ্গে তো আমার কোন শত্রুতা নেই।'
এই সময়ে ফেসবুক পেজ সচল না থাকা খুবই বিব্রতকর। ছবির প্রচারণরা একটা বড় জায়গা তো ফেসবুক। তাই পেজটা খুব জরুরি বলেই মন্তব্য করলেন বাপ্পি।
এদিকে বাপ্পি চৌধুরীর হাতে রয়েছে প্রায় অর্ধডজন সিনেমা। খুব শিগগির এসব সিনেমার শুটিং শুরু করবেন তিনি। শুটিং শেষ করেছেন আশরাফ শিশিরে‘৫৭০’ সিনেমার। মুক্তির অপেক্ষায় রয়েছে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’দেবাশীষ বিশ্বাস পরিচালিত এই সিনেমায় বাপ্পির নায়িকা অপু বিশ্বাস। ‘ডেঞ্জার জোন’ ছবিটিও রয়েছে মুক্তির অপেক্ষা। অন্যদিকে থমকে থাকা ছবি ‘ঢাকা ২০৪০’ শুটিংও শুরু হবে।
- বিষয় :
- বাপ্পি চৌধুরী
- হ্যাকড
- ফেসবুকে পেজ
