জোভান ও তাসনিয়ার প্রেম ‘বাসায় কি মানবে?’
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২১ | ০৬:৩৫
বাবু ও বৃষ্টি দুজন দুজনকে ভালোবাসে। বছর দুয়েকের সম্পর্ক। দুজনেই ভালো চাকরি করে। বিয়ের সিদ্ধান্ত নেয়। কেউই এখন পর্যন্ত তাদের সম্পর্কের কথা বাসায় জানায়নি। বাবা মা মানবে কি না অথবা জানলে লজ্জা ও ভয় থেকে তারা বাসায় জানানোর সাহস করতে পারেনি। বাসায় জানলে বিষয়টা কিভাবে নিবে এ নিয়ে তাদের চিন্তার শেষ নেই। তারা দুজনেই যুক্তি করে এমন সিচুয়েশন তৈরি করতে হবে যেন তাদের ভালোবাসার কথা তাদের বাসায় মেনে নেয়। এ নিয়ে বিভিন্ন মজার মজার সিচুয়েশন তৈরি হয়।
এমন গল্প নিয়েই নির্মিত হয়েছে নাটক ভালোবাসা দিবসের রোমান্টিক কমেডি নাটক ‘বাসায় কি মানবে?’ নাটকে প্রধান চরিত্রে অভিনয় করছেন জোভান এবং তাসনিয়া ফারিন। অনামিকা মণ্ডলের রচনা ও রাইসুল তমালের পরিচালনায় রাজধানীর উত্তরা ও ধানমন্ডির বিভিন্ন লোকেশনে গত ডিসেম্বরে নাটকটির শুটিং সম্পন্ন হয়।
নাটকে দেখা যাবে দুটি পরিবারের অভিভাবকদের রাজি করানোর নানা টিপস বা মজার মজার কৌশল। পরিচালক রাইসুল তমাল নাটকটিকে ফ্যামিলি ড্রামা বলে আখ্যায়িত করেছেন। তিনি আশা করছেন নাটকটি দেখে দর্শকরা বেশ মজা পাবেন।
১৪ ফেব্রুয়ারি রাত ৮টায় একটি ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে নাটকটি।
- বিষয় :
- তাসনিয়া ফারিণ
- বাসায় কি মানবে?
- জোবান
