ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ভালোবাসার দিনে 'ব্রেকআপ বয়'কে নিয়ে সাবিলা

ভালোবাসার দিনে 'ব্রেকআপ বয়'কে নিয়ে সাবিলা
×

‘ব্রেকআপ বয়’ নাটকের একটি দৃশ্যে জোবান ও সাবিলা নূর

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২১ | ০৪:৩১ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২১ | ০৪:৩৩

বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে নির্মিতা নাটক  ‘ব্রেকআপ বয়’। মাসুদুল হাসান এর গল্প ভাবনায় নাটকটির চিত্রনাট্য লিখেছেন কুদরত উল্লাহ। এটি নির্মাণ করেছেন সহিদ উন নবী।

এতে অভিনয় করেছেন, ফারহান আহমেদ জোভান,সাবিলা নূর, কায়েজ চৌধুরি, নির্জন মোমিন,জয়নাল জ্যাক,মান্তাহাসহ আরও অনেকে।

জোভান বলেন, অভিনয়ের জায়গা থেকে চেষ্টা করি সবসময় দশর্কদের মজার ছলে কিংবা সিরিয়াস হয়ে ভালো কিছুর মেসেজ দেওয়ার। ব্রেকআপ বয় নাটকের ক্ষেত্রেও তাই ঘটেছে। আমার ভক্তরা এই নাটকে আমাকে নতুন ভাবে দেখতে পাবেন। ভালো লাগবে সবার।

সাবিলা নূর বলেন, ভিন্ন চরিত্র করতেই এখন বেশি ভালো লাগে। এই নাটকে ক্ষেত্রে বলতেই পারি চরিত্রটা অনেকটা মজার আবার অনেক সাসপেন্স আছে।

‘ব্রেকআপ বয়’-এর নির্বাহী প্রযোজক আকবর হায়দার মুন্না। নাটকটি আসছে ভালোবাসা দিবসে বিগ বি এন্টারটেইন্টমেন্টের ইউটিউব চ্যানেলে মুক্তি দেওয়া হবে।

আরও পড়ুন

×