ফের বিয়ের পিঁড়িতে বসছেন দিয়া মির্জা
দিয়া মির্জা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২১ | ০১:৩৯ | আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২১ | ০৩:৪২
ভালোবাসার মাসেই ফের বিয়ের পিঁড়িতে বসছেন বলিউড অভিনেত্রী দিয়া মির্জা। ১৫ ফেব্রুয়ারি ব্যবসায়ী বৈভব রেখিকে বিয়ে করতে যাচ্ছেন তিনি। দুই পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে ঘরোয়া আয়োজনে সোমবার বিয়ে করবেন তারা।
'রেহনা হ্যায় তেরে দিল মে' খ্যাত অভিনেত্রী দিয়া মির্জা ও বৈভবের প্রেমের গুঞ্জন কিছুদিন ধরে। যদিও বিয়ের খবর নিয়ে মুখ খোলেননি অভিনেত্রী বা তার মুখপাত্র। প্রকাশ্যে তাদের রোমান্স করতেও দেখা যায়নি। এ কারণে হঠাৎ করে দিয়ার বিয়ের খবরে অনেকেই অবাক হয়েছেন!
৩৯ বছর বয়সী দিয়া এর আগে বিয়ে করেন নিজের বিজনেস পার্টনার সাহিল সাংঘাকে। ১১ বছর পর তাদের দাম্পত্য জীবনের অবসান ঘটে ২০১৯ সালে।
অন্যদিকে দিয়ার হবু স্বামী বৈভব রেখিও এর আগে একবার বিয়ে করেছিলেন। ওই ঘরে তার এক কন্যা রয়েছে।
- বিষয় :
- বলিউড অভিনেত্রী
- দিয়া মির্জা
