কবরীকে ’গার্ড অব অনার’ প্রদান
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২১ | ০১:১৩ | আপডেট: ১৭ এপ্রিল ২০২১ | ০৭:১৬
মুক্তিযোদ্ধা সরাহ বেগম কবরীকে দেওয়া হলো রাষ্ট্রীয় গার্ড অব অনার। শনিবার দুপুর ১২টা ৫০ মিনিটে বনানী কবরস্থান মসজিদ প্রাঙ্গণে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।
বাদ জোহর কবরীর জানাজা শেষে বনানীর এই কবরস্থানে মরদেহ দাফন করা হবে।
করোনা পরিস্থিতির কারণে কবরীকে শেষ শ্রদ্ধা জানাতে তার মরদেহ শহীদ মিনার ও এফডিসি নেওয়া সম্ভব হয়নি জানিয়েছেন তার ছেলে শাকের চিশতি।
ঢাকাই ছবির কিংবদন্তি এ অভিনেত্রী ১২ দিন করোনার সঙ্গে লড়াই করে শুক্রবার রাত ১২টা ২০ মিনিটে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে মারা যান কবরী। তার বয়স হয়েছিল ৭১ বছর।
- বিষয় :
- কবরী
- গার্ড অব অনার
- সারাহ বেগম কবরী
