রুদ্রনীলের বিরুদ্ধে তরুণীকে কুপ্রস্তাবের অভিযোগ
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৫ মে ২০২১ | ০৪:৪৫
ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের বর্ষীয়ান নেতা শোভনদেব চট্টোপাধ্যায়ের কাছে ২৮ হাজারের বেশি ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন বিজেপির তারকা প্রার্থী রুদ্রনীল ঘোষ।
এমনিতে বড় হারে বিপর্যস্ত তিনি; এর মধ্যেই তার ওপর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিস্ফোরক মন্তব্য করে বসলেন এক তরুণী। ওই তরুণীর নাম নীলাঞ্জনা পান্ডে।
তার অভিযোগ, কয়েক বছর আগে রুদ্রনীল ঘোষের কু-প্রস্তাবে রাজি না হওয়ায় অভিনেতার প্রোডাকশন হাউজ থেকে বের করে দেওয়া হয়েছিল। পাশাপাশি তার কাজের প্রাপ্য অর্থও দেওয়া হয়নি। এরপর সরাসরি ওই পোস্টে রুদ্রনীলের উদ্দেশে ওই তরুণী আরো বলেন, ' তুমি হেরেছ বলে তোমার শহর হাওড়া গর্বিত,আনন্দিত। তোমার শহর হাওড়াও তোমাকে তার সন্তান বলতে ঘৃণা বোধ করে।'
এখানেই না থেমে তিনি আরও লিখেছেন,' এই পোস্টের কথা জানার পর তুমি সাইবার ক্রাইম সেলে যাও, আমার বিরুদ্ধে মামলা করো, আমি সেসবের পরোয়া করি না। কিন্তু মনে রেখো, এই তোমার পতনের শুরু'।
অনেকেই প্রশ্ন তুলবেন যে এত দেরিতে আমি তার বিরুদ্ধে কেনো এই অভিযোগ আনলাম। এর জবাবও তিনি সঙ্গে সঙ্গে দিয়েছেন।
ফেসবুকে লিখেছেন,' আজ প্রশ্ন উঠতে পারে কেন এতদিন ন্যায়বিচার চাইনি? সেদিন বই পাইনি। কিন্তু ইন্ডাস্ট্রিতে নতুন ছিলাম, কিভাবে এগোতে হবে জানতাম না। ঘৃণাবশতঃ রুদ্র-র নোংরা মেসেজ মোবাইল থেকে ডিলিট করে দিয়েছিলাম। ফলে প্রমাণ ছিলো না।'
তিনি আরো লেখেন, ' প্রকৃত পুরুষ সে, যে নারীত্বকে সম্মান প্রদর্শন করে। রুদ্রনীলের পতনের সবে শুরু হয়েছে। রুদ্রনীল যদি এই পোস্ট দেখে বা তাকে যদি আমার পরিচিত কেউ এই পোস্ট সম্পর্কে বলে, তাহলে আমিও শুনতে চাই রুদ্রনীল কিভাবে নিজেকে রক্ষা করার জন্য সাফাই দেবে। এই পোস্টে আজ আমি কাউকে ট্যাগ করব না। যোগ করেন তিনি।অবশ্য এ বিষয়ে কোনো পাল্টা মন্তব্য করতে দেখা যায়রি রুদ্রনীলকে।
একসময় বাম রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন রুদ্রনীল। পরে রং বদলে হন তৃণমূল। মমতার সরকারে রাজ্য কারিগরি শিক্ষণ ও প্রশিক্ষণ পর্ষদের সভাপতি ছিলেন রুদ্রনীল। বিভিন্ন সময় তিনি মমতার গুণগানও করেন। করোনাকালে ‘সাতে পাঁচে নেই’ কবিতা দিয়ে আলোচিত হন তিনি।
বিধানসভা নির্বাচনের ঠিক আগেভাগে তৃণমূল থেকে গেরুয়া শিবিরে নাম লেখান রুদ্রনীল। মমতার সরকারের বিরুদ্ধে দুর্নীতি, গুন্ডামির অভিযোগ তোলেন তিনি। বিজেপিতে যোগ দেওয়ায় ব্যাপকভাবে আলোচিত-সমালোচিত হন রুদ্রনীল। সূত্র: হিন্দুস্তান টাইমস
- বিষয় :
- রুদ্রনীল ঘোষ
- কুপ্রস্তাব
- তরুণী
