ঢাকা শনিবার, ০৬ জুন ২০২৬

শ্রাবন্ত্রীর সঙ্গে আবার সংসার করতে চান রোশন

শ্রাবন্ত্রীর সঙ্গে আবার সংসার করতে চান রোশন
×

রোশন ও শ্রাবন্তী

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ জুন ২০২১ | ১১:০৭

টালিউড অভিনেত্রী শ্রাবন্ত্রী চট্টোপাধ্যায়ের সঙ্গে রোশন সিংহের সম্পর্কে ফাটল ধরেছে গত বছরেই। তবু তিক্ততা ভুলে আবার শ্রাবন্তীর সঙ্গে সংসার করতে চান রোশন। হিন্দু বিবাহ আইনের ৯ নম্বর ধারায় ‘রেস্টিটিউশন অব কনজুগাল রাইটস’ বলে একটি আইনি সংস্থান রয়েছে। সোমবার সেটির মাধ্যমে আপাতত বিবাহবিচ্ছেদ রুখে দিলেন তিনি।

আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, অভিনেত্রী স্ত্রীর সঙ্গে দাম্পত্য ভেঙে ফেলতে চাইছেন না রোশন। আদালতের দ্বারস্থ হয়েছেন নিজেদের সম্পর্কে বাঁচিয়ে তোলার জন্য। 

রোশন জানান, শ্রাবন্তীর যেমন জীবন যাপনের জন্য রোশনের আর্থিক সাহায্যের প্রয়োজন নেই, তেমনই রোশনও শ্রাবন্তীর মুখাপেক্ষী নন। তিনি কেবল মাত্র অভিনেত্রীর সঙ্গে সংসার করতে চান।

তবে এ বিষয়ে শ্রাবন্তীর কোনো মন্তব্য পাওয়া যায়নি। এদিকে এ বিষয়ে আগামী জুলাই মাসে রোশনের আবেদনের ভিত্তিতে শ্রাবন্তীকে তলব করেছে আদালত।

আরও পড়ুন

×