ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

শুটকি পল্লীতে অদ্ভুত কাণ্ড ঘটালেন সারিকা!

শুটকি পল্লীতে অদ্ভুত কাণ্ড ঘটালেন সারিকা!
×

নাটকের একটি দৃশ্যে সারিকা ও সজল

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১৭ জুন ২০২১ | ০৩:৩৩ | আপডেট: ১৭ জুন ২০২১ | ০৪:২৯

সবুজ কাজ করে কক্সবাজার শুটকি পল্লীতে। বাবা-মা ছাড়া সবুজ বেড়ে ওঠে এই পল্লীতেই। ভালবাসে পরী নামের এক মেয়েকে। পরীর মা খাবারের হোটেল পরিচালনা করেন।

অপর দিকে শুটকি পল্লীর মহাজন শওকত পছন্দ করে পরীকে। পরীও তাকে ফিরিয়ে দিতে পারে না। কারণ সবুজ তার অধীনেই কাজ করে। যদি শওকত বিষয়টি জানতে পারে তা হলে সবুজের ক্ষতি হতে পারে। পরী অনেকটা কায়দা করে দু-জনের সঙ্গে সমান্তরাল ভালোবাসার অভিনয় করে চলেন। পরী একরাতে এমন একটা কাণ্ড করে বসেন, যা তাদের কল্পনাতে ও ছিল না। এ ঘটনায় সবুজ কি করবেন ভেবে পান না।

এমন গল্প নিয়েই নাটক 'পরী থাকে আসমানে'। ইউসুফ আলী খোকনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন দীপু হাজরা। এতে সুবজ ও পরী চরিত্রে অভিনয় করেছেন সজল ও সারিকা। 

নাটকটি প্রসঙ্গে অভিনেতা সজল বলেন, 'কাজটি অনেক কষ্ট সাধ্য ছিল। কক্সবাজার থেকে ঘণ্টা খানেক জার্নি করে প্রত্যন্ত একটি এলাকায় কাজটি করেছি। সেখানে ছিলনা শুটিং করার মতো সুযোগ সুবিধা। গল্পটা ভালো ছিল। নির্মাণ ও দুর্দান্ত হয়েছে। আশাকরি দর্শকরা ভালো কিছু পাবেন।'

নাটকটিতে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন, রাশেদা রাখী, নাছিম রেজা শোভন, নজরুল, শাহরিয়া আলভিকা, সাইফ খান, এস এইচ সুমন প্রমুখ।

মাছরাঙ্গা টেলিভিশনে শুক্রবার রাত ১০টায়  সম্প্রচার হবে নাটকটি। 

আরও পড়ুন

×