কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে স্ত্রীর এফআইআর
কাঞ্চন মল্লিক
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২০ জুন ২০২১ | ০৫:২৬
তৃণমূলের বিধায়ক ও অভিনেতা কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন তার স্ত্রী। প্রেম করছেন অভিনেতা- বিধায়ক কাঞ্চন মল্লিক। কৃষ্ণকলি খ্যাত অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন এ অভিনেতা। বেশ কিছু দিন ধরেই এই খবর ঘুরপাক খাচ্ছিল বিভিন্ন মহলে।
এর মধ্যেই কাঞ্চনের বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের শোরগোল ফেলে দিয়েছেন তার স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়।
এ বিষয়ে পিঙ্কি বন্দ্যোপাধ্যায় সংবাদমাধ্যমকে বলেন, 'গুঞ্জন কানে আসত, কিন্তু ওসবে বিশ্বাস করতাম না। যেদিন কাঞ্চন এসে বলবে সেদিন বিশ্বাস করব।'
পিঙ্কি এও বলেন 'আমি আমার ছেলেকে নিয়ে দীর্ঘদিন ধরে আলাদা রয়েছি, টানা লকডাউনে একবারও সন্তানের খবর নেন নি। এরপর হুট করেই বারবার ফোন করতে শুরু করেন। আমি বলি আমি পরে কথা বলব, মানসিকভাবে এখন কথা বলার মত অবস্থায় নেই। এ কথা বলার পর বাড়ি এসেও আমাকে হুমকি দেয় কাঞ্চন।'
বাড়িতে না পেয়ে রাস্তায় দেখা করে কথা বলার কথা বলে রীতিমত হুমকি দিতে থাকেন কাঞ্চন। ওইসময় গাড়িতে ছিলেন শ্রীময়ী চট্টরাজ। চারিদিক থেকে এই খবর দেখে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন পিঙ্কি। এরপর রাস্তায় দাঁড়িয়ে অপমান করা হয় তাকে। সন্তানের কথা মাথায় নিয়ে কাঞ্চনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন তিনি।
পিঙ্কি ও কাঞ্চনের দীর্ঘ দিনের বিবাহিত জীবন। তাদের ঘরে আট বছরের পুত্র সন্তানও আছে তাদের। অবশ্য এ বিষয়ে এখনও অবধি মুখ খোলেন নি কাঞ্চন।
‘জনতা এক্সপ্রেস’ নামের একটি টেলিভিশন অনুষ্ঠানে সঞ্চালনা করে সাড়া ফেলেন। বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। মূলত কমেডিয়ান হিসেবেই পর্দায় দেখা যায় কাঞ্চনকে।
টলিউডে একের পর এক বিবাহ বিচ্ছেদ ও সম্পর্ক ভাঙনের খবর। সেই জায়গায় পিঙ্কি, কাঞ্চন ও শ্রীময়ীর সম্পর্কের সমীকরণ কোন দিকে যায় সেটাই দেখার। সূত্র: জিনিউজ
- বিষয় :
- কাঞ্চন মল্লিক
- এফআইআর
- পিঙ্কি বন্দ্যোপাধ্যায়
