ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

লকডাউনে সিনেমার শুটিং বন্ধ, নাটকের শুটিং চলছে

লকডাউনে সিনেমার শুটিং বন্ধ, নাটকের শুটিং চলছে
×
×

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০১ জুলাই ২০২১ | ০৪:৪৯ | আপডেট: ০১ জুলাই ২০২১ | ০৫:১২

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে আজ সকাল থেকে সারা দেশে শুরু হয়েছে কঠোর লকডাউন। সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত চলবে এই লকডাউন। এই সাতদিন সিনেমার শুটিং চলবে কি চলবে না এ বিষয়ে ছিলো ধুয়াশা। কিন্তু বৃহস্পতিবার সমকালকে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব শাহীন সুমন জানালেন, সরকারের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে  সর্ব সম্মতিক্রমে আগামী সাতদিন শুটিং বন্ধ রাখার নির্দেশনা দিয়েছি। 

শাহীন সুমন বলেন, 'লকডাউনে শুটিং হবে কি হবে না এ বিষয়ে সিদ্ধান্ত নিতে গতকাল বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির অফিসে সাধারণ সভা ঢাকা হয়। সেখানেই সর্ব সম্মতিক্রমে সিদ্ধান্ত হয় আগামী এক সপ্তাহ সিনেমার শুটিং বন্ধ থাকবে। এক সপ্তাহ পর সরকারের পরবর্তী সিদ্ধান্ত আসার পর আমাদের সিদ্ধান্তও জানানো হবে।'

এদিকে সিনেমার শুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হলেও বিশেষ বিবেচনায়  স্বাস্থ্যবিধি মেনে স্বল্প আয়োজনে হচ্ছে টেলিভিশন নাটকের শুটিং চালিয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন। টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’ (টেলিপ্যাব) এর সাধারণ সম্পাদক সাজু মুনতাসির।

বিশেষ ব্যবস্থাপনায় নাটকের শুটিং তো চলছে তাহলে সিনেমার শুটিং বন্ধের সিদ্ধান্ত কেনো? জানতে চাইলে শাহীন সুমন বলেন, 'নাটকের শুটিং চ্যানেলের পক্ষ থেকে করা হচ্ছে। ঈদের নাটকের শুটিং শেষ না করা হলে টিভি চ্যানেল চালাবে কি? কিন্ত আমাদের সিনমার বেলায় তো তেমন কোনো বাধ্যবাধকতা নেই। আমাদের সিনেমা তো হলে চলে সে হলগুলো তো আগে থেকেই বন্ধ আছে। আর ঈদে যদি হল খোলা থাকে তাহলে ঈদের জন্য অনেক সিনেমা প্রস্তুত রয়েছে। তাই এখন সিনেমার শুটিং বন্ধ থাকলে কোনো প্রভাব পড়বে না।'

আরও পড়ুন

×