ইংল্যান্ডে একসঙ্গে আথিয়া-রাহুল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ জুলাই ২০২১ | ০৩:৫৫
ভারতীয় ক্রিকেটার এল রাহুল এবং বলিউড অভিনেত্রী আথিয়া শেঠির মধ্যে সম্পর্ক নিয়ে অনেকদিন ধরেই জোর গুঞ্জন চলছে। যদিও এই জুটি কখনই নিজেদের সম্পর্ক নিয়ে মুখ খোলেননি। সম্প্রতি ক্রিকেটার ইশান্ত শর্মার স্ত্রী প্রতিমা সিং সামাজিক মাধ্যমে একটি গ্রুপ সেলফি শেয়ার করেন। সেখানে কেএল এবং আথিয়াকে একসঙ্গে দেখা গেছে।
বর্তমানে ইংল্যান্ড সফরে রয়েছে ভারতীয় ক্রিকেট টিম। সঙ্গে রয়েছে তাদের পরিবারও। তাদের সঙ্গেই একটি গ্রুপ ছবিতে দেখা গেছে আথিয়া-রাহুলকে।
ছবিতে আথিয়া-রাহুলের সঙ্গে দেখা গেছে ইশান্ত- প্রতিমাকে। ক্যাপশনে ইশান্তের স্ত্রী প্রতিমা লিখেছেন, পথ চলতে চলতে ওদের সঙ্গে দেখা হয়ে গেল। সেখানে রাহুলকে কমেন্ট সেকশনে হার্ট ইমোজি শেয়ার করতে দেখা গেছে।
এর আগেও ইনস্টাগ্রাম পোস্টে ইংল্যান্ডে একসঙ্গে থাকার ইঙ্গিত দিয়েছিলেন রাহুল এবং আথিয়া। একই বন্ধুর সঙ্গে এবং গেট-টুগেদারের ছবি শেয়ার করেছিলেন তারা।
গত মাসে, আথিয়া এবং রাহুল একটি বিজ্ঞাপনে অভিনয় করেছিলেন, যা দেখে আথিয়ার বাবা সুনীল শেঠি তার প্রতিক্রিয়া জানিয়েছিলেন। সুনীল পোস্টের মন্তব্য বিভাগে হার্ট ইমোজি দিয়েছিলেন। কিছুদিন আগে সুনীল তার মেয়ে আথিয়া ও রাহুলকে ট্যাগকে করে সুদর্শন জুটি হিসেবে আখ্যা দিয়েছেন। পরে অবশ্য সেটার ব্যাখ্যা দিয়ে সুনীল জানান, অ্যাডে তাদের দুজনকে একসঙ্গে দারুন মানিয়েছে।
আথিয়ার বাবা অভিনেতা সুনীল শেঠি তার মেয়ে ইংল্যান্ডে রয়েছে বরে নিশ্চিত করেছেন । কিন্তু তিনি বলেছেন, ভাই আহানের সঙ্গে আথিয়া সেখানে গেছে।
২০১৫ সালে হিরো ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন আথিয়া। এরপর তিনি 'মুবারাকান', 'মতিচুর চাকনাচুর' ছবিতে অভিনয় করেন।
- বিষয় :
- আথিয়া শেঠি
- সুনীল শেঠি
- এল রাহুল
