মাদাম তুসোতে কাজলের মোমের মূর্তি
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০১৯ | ০২:০০ | আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৯ | ০২:০১
ভারতের প্রথম দক্ষিণী অভিনেত্রী হিসেবে সিঙ্গাপুরের মাদাম তুসো জাদুঘরে তৈরি হচ্ছে কাজল আগরওয়ালের মোমের মূর্তি। আগামী বছরের ফেব্রুয়ারিতে মূর্তিটি উন্মোচন করা হবে বলে ইনস্টাগ্রামে জানান এ অভিনেত্রী।
তিনি লিখেছেন, 'সিঙ্গাপুরের মাদাম তুসোতে আমার মোমের মূর্তি উন্মোচন হবে। খুবই উচ্ছ্বসিত ও সম্মানিত বোধ করছি। ছোটবেলায় মাদাম তুসোতে যাওয়ার কথা মনে পড়ছে। আমি তারকাদের মূর্তিগুলো দেখে অভিভূত হতাম। তাদের মাঝে নিজেকে পাব- ভেবে আবেগাপ্লুত হয়ে পড়ছি। এতদিনের পরিশ্রম সার্থক মনে হচ্ছে। আমার পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।'
মাদাম তুসোতে এর আগে অমিতাভ বচ্চন, সালমান খান, শাহরুখ খান, ক্যাটরিনা কাইফ, হৃতিক রোশন ও মাধুরী দীক্ষিতের মোমের মূর্তি স্থাপন করা হয়েছে।
- বিষয় :
- কাজল আগরওয়াল
- বলিউড
- বিনোদন
