ঢাকা সোমবার, ১৩ জুলাই ২০২৬

শাহরুখের নতুন লুকে মুগ্ধ ভক্তরা

শাহরুখের নতুন লুকে মুগ্ধ ভক্তরা
×

ছবি: জিনিউজ

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২১ | ১০:১১ | আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২১ | ১০:১১

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা ও পরিচালক অ্যাটলির পরবর্তী সিনেমায় অভিনয় করছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। সিনেমাটিতে এই অভিনেতার লুক সামাজিক যোগাযোগমাধ্যমে ফাঁস হয়েছে।

ইতিমধ্যেই পুনেতে শুরু হয়েছে অ্যাটলির ছবির শুটিং। আগামী দশদিন সেখানেই শুট করবেন বলিউড বাদশাহ। শাহরুখের সঙ্গে এই ছবিতে অভিনয় করছেন দক্ষিণী ছবির নায়িকা নয়নতারা ও সানিয়া মালহোত্রা।

শনিবার পুনেতে একটি মেট্রো ট্রেন হাইজ্যাকের দৃশ্যধারণ করেছেন শাহরুখ খান। এই দৃ্শ্যে তার লুকটিই ফাঁস হয়েছে। ছবিতে দেখা যায়, এই অভিনেতার পরনে নীল জিন্স, কালো স্যান্ডো। লুকটি ভক্তদের নজর কেড়েছে। প্রকাশের পর মুহূর্তেই তা ভাইরাল হয়েছে।

সর্বশেষ 'জিরো' ছবির ব্যার্থতার পর  দীর্ঘদিন বড় পর্দায় সেভাবে ধরা দেননি তিনি। তবে বিরতি থেকে ফিরে একাধিক সিনেমার কাজ করছেন। সম্প্রতি যশরাজ ফিল্মসের ‘পাঠান’ সিনেমার শুটিং করেছেন শাহরুখ। সূত্র: জিনিউজ

আরও পড়ুন

×