ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ভিক্ষা না দেওয়ায় ট্রলের শিকার শ্রদ্ধা

ভিক্ষা না দেওয়ায় ট্রলের শিকার শ্রদ্ধা
×

ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২১ | ০৯:১০ | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২১ | ০৯:৪২

বলিউড তারকা শ্রদ্ধা কাপুর অভিনয়ের দক্ষতার পাশাপাশি সুরেলা কণ্ঠ, নাচ ও চালচলন দিয়ে মুগ্ধ করেছেন অনেককে।

রণবীর কাপুরের বিপরীতে একটা ছবির শুটিংয়ে বর্তমানে মুম্বাইতে আছেন শ্রদ্ধা কাপুর। শুটিংয়ের ফাঁকে মুম্বাইয়ের জুহুর একটি রেস্তোরাঁয় মধ্যাহ্নভোজ সেরে বাইরে দাঁড়িয়ে বন্ধুদের সঙ্গে কথা বলছিলেন শ্রদ্ধা কাপুর। এর মধ্যেই অভিনেত্রীর সামনে এসে দাঁড়ান এক বৃদ্ধ। শ্রদ্ধার কাছে হাতজোড় করে সাহায্যের আবেদন করেন, তবে অভিনেত্রী তার দিকে ফিরেও তাকাননি। 

সম্প্রতি এমনি একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। আর এ ঘটনায় নেটিজেনদের ট্রলের শিকার হয়েছেন শ্রদ্ধা।

সেলিব্রেটি হলে ভিক্ষা দিতেই হবে- এমন ধারণা পাকাপোক্ত করে একের পর এক পোস্ট পড়ছে ফেসবুক আর ইনস্টাগ্রামে। কেউ কেউ অবশ্য শ্রদ্ধার পক্ষ নিয়ে বলছেন, হতে পারে ওই সময় তার কাছে ক্যাশ ছিল না।

রণবীরের সিনেমা ছাড়াও নিখিল দ্বিবেদীর 'নাগিন' ছবিতে দেখা যাবে শ্রদ্ধাকে। জানা গেছে, শিগগির শুরু হবে ছবিটির শুটিং। সূত্র: জিনিউজ

আরও পড়ুন

×