এবার রক ফেস্ট মাতাবে অর্ণবসহ ১০ ব্যান্ড
অর্ণব ও তার ব্যান্ডদল
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০১৯ | ০৫:৪০
বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের প্রিয়মুখ শায়ান চৌধুরী অর্ণব। তার গানে নতুন করে জেগে উঠেছে একটা প্রজন্ম। অর্ণব মাঝে মধ্যেই গান শোনাতে হাজির হন, আবার নিজেকে আড়াল করে রাখেন। তবে ভক্তদের জন্য সুখবর হচ্ছে- এবার ঢাকা রক ফেস্ট মাতাবেন অর্ণব এবং তার ব্যান্ডদল।
আগামী ২৭ ডিসেম্বর রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার বসুন্ধরার (আইসিসিবি) এক্সপো জোনে অনুষ্ঠিত হবে রক ফেস্ট-২০১৯। এই কনসার্টের লাইন আপে অর্ণব এন্ড ফ্রেন্ডস-এর সঙ্গে আরো থাকছে নেমেসিস, আর্বোভাইরাস, এভয়েড রাফা, পাওয়ারসার্জ, বে অফ বেঙ্গল, ট্রেইনরেক, ওন্ড, কনক্লুশন এবং সিন।
বাংলা ব্যান্ড মিউজিক ফ্যানদের জন্য এই ফেস্টিভ্যাল নিয়ে আসছে গান-বাংলা টিভি ও বাংলালিংক। আয়োজনে রয়েছে স্কাই ট্র্যাকার লি.। পি আর পার্টনার হিসেবে রয়েছে মিডিয়াকোয়েস্ট বাংলাদেশ। ঢাকার বসুন্ধরার আইসিসিবি এক্সপো জোনে অনুষ্ঠান চলবে দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত। টিকেটের দাম ২০০ টাকা। ২২ ডিসেম্বর থেকে টিকেট পাওয়া যাচ্চে এই লিংকে- www.shohoz.com/events/
- বিষয় :
- ঢাকা রক ফেস্ট
- অর্ণব
- শায়ান চৌধুরী অর্ণব
- আইসিসিবি