ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

আজ 'সঞ্জীব উৎসব'

আজ 'সঞ্জীব উৎসব'
×

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০১৯ | ০১:৩৪

আজ প্রয়াত সংগীতশিল্পী সঞ্জীব চৌধুরীর ৫৫তম জন্মদিন। দিনটি স্মরণীয় করে রাখতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আজ সঞ্জীব উৎসবের আয়োজন করা হয়েছে। অষ্টমবারের মতো আয়োজিত এ উৎসবে গান পরিবেশন করবেন এলিটা, জয় শাহরিয়ার, গান কবি, শহরতলি, অর্জন এবং ইন্দ্রজিত। উৎসব শুরু হবে বিকেল ৪টায়। চলবে রাত ১০টা পর্যন্ত।

সঞ্জীব চৌধুরী ১৯৬৪ সালের ২৫ ডিসেম্বর হবিগঞ্জে জন্মগ্রহণ করেন। নয় ভাইবোনের মধ্যে তিনি ছিলেন সপ্তম। তার গাওয়া অসংখ্য গান শ্রোতাপ্রিয় হয়েছে। এর মধ্যে 'আমি তোমাকেই বলে দেব', 'এক পলকে চলে গেল', 'গাড়ি চলে না', 'আমাকে অন্ধ করে দিয়েছিল চাঁদ', 'হাতের ওপর হাতের পরশ' উল্লেখযোগ্য।

আরও পড়ুন

×