ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

‌'এটি আমার ২ বছর পঙ্গু হয়ে বিছানায় পরে থাকার গান'

‌'এটি আমার ২ বছর পঙ্গু হয়ে বিছানায় পরে থাকার গান'
×

বেজবাবা সুমনের নতুন গানের পোস্টার

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২১ | ০৩:৪৪ | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২১ | ০৩:৪৬

অসুস্থতার জন্য দীর্ঘদিন সংগীত থেকে দূরে ছিলেন বেজবাবা  সুমন। সর্বশেষ নতুন গান কবে মুক্তি পেয়েছিলো তা খুঁজে পাওয়া মুশকিল। ভক্তদের অপেক্ষার পালা শেষ হতে চললো। আজ রাত দশটায় শিল্পীর নিজের ইউটিউব চ্যানেল ও ফেসবুকে মুক্তি দেওয়া হবে।

সুমনের নতুন গানের শিরোনাম ‘বয়স হলো আমার’। গানটি নিয়ে মুক্তির আগে সামজিক যোগাযোগমাধ্যমে একের পর এক বার্তা দিয়েছেন বেজ বাবা। নিজের ফেসবুক অ্যাকাউন্টে গানটি তৈরির পেছনের গল্প এবং দীর্ঘ তিন বছর পরে স্টুডিওতে ফেরার মুহূর্তও ভক্তদের সঙ্গে শেয়ার করেন তিনি।

এদিকে বেজ বাবা সুমন গানটি মুক্তির আগের দিন রাতে তার ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, ‘বয়স হলো আমার’ গানটা নিয়ে কিছু কথা। এ গানটিতে কোনো বেইস সোলো নেই, কোনো ভয়ঙ্কর লিড নেই, ড্রামসের কোনো ক্যারিকেচার নেই! মহানের খুব সুন্দর বাজানো অ্যাকোস্টিক গিটারের ওপর খুব সাদামাটাভাবে আমার গাওয়া লিরিক নির্ভর একটি গান এটি।

‘এটি আমার ধীরে ধীরে বয়স বেড়ে যাবার গান, এটি আমার গত দু-বছরের প্রায় পঙ্গু হয়ে বিছানায় পরে থাকার গান, এটি আমার অন্ধকারে ডুবে যাবার গান, এটি আমার রাতের পর রাত প্রচণ্ড ব্যাথায় চিৎকার করার গান, পরিশেষে... এটি আমার সব বাধা অতিক্রম করে আলোয় ফিরে আসার গান। হঠাত দেখি, এ জীবনটা নতুন গানে, মুচকি হাসে... মুচকি হাসে’-বলেন বেজ বাবা সুমন।




আরও পড়ুন

×