ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

তিন বিচারকের কণ্ঠে থিম সং

তিন বিচারকের কণ্ঠে থিম সং
×

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২১ | ০১:২৪ | আপডেট: ০৩ অক্টোবর ২০২১ | ০১:২৪

আরটিভিতে শুরু হচ্ছে তরুণদের জন্য সংগীতবিষয়ক রিয়েলিটি শো 'ইয়াং স্টার'। 'গলা ছেড়ে গাও' স্লোগানে এই আয়োজনে বিচারকের আসনে বসছেন ইবরার টিপু, প্রতীক হাসান ও পড়শী। এবার তাদের নিয়েই তৈরি হলো থিম সং।

এতে কণ্ঠ দিলেন তারা। এমনটা সচরাচর দেখা যায় না। 'গলা ছেড়ে গাও/কণ্ঠে তোল সুর'- এমন কথায় গানটি লিখেছেন এ মিজান। সংগীত পরিচালনায় ইবরার টিপু। গত ১ অক্টোবর গানটি রেকর্ডিং শেষ হয়েছে। 

ইবরার টিপু বলেন, 'আরটিভি সব সময়ই ভালো ভালো উদ্যোগের মাধ্যমে দেশের শিল্প-সংস্কৃতিতে বিশেষ অবদান রাখে। তাদের নতুন এই আয়োজনের সঙ্গে থাকতে পেরে আমার ভীষণ ভালো লাগছে। গানের কথার সঙ্গে মিলিয়ে সুর করা হয়েছে। আমার বিশ্বাস, সবার ভালো লাগবে।' 

সোহাগ মাসুদের প্রযোজনায় এই রিয়েলিটি শোর রেজিস্ট্র্রেশন শুরু হয়েছে ১০ সেপ্টেম্বর থেকে। এখানে অংশগ্রহণের জন্য প্রতিযোগীদের বয়সসীমা হতে হবে ১২ থেকে ২২ বছরের মধ্যে। রেজিস্ট্রেশন চলবে আগামী ১০ অক্টোবর পর্যন্ত।


আরও পড়ুন

×