‘বিসর্জন’ ও ‘বিজয়া’ পর এবার জয়ার ‘অর্ধাঙ্গিনী’
জয়া আহসান
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১১ অক্টোবর ২০১৯ | ০১:৩৬ | আপডেট: ১১ অক্টোবর ২০১৯ | ০১:৪২
দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান আবারও কলকাতার জনপ্রিয় পরিচালক কৌশিক গাঙ্গুলীর ছবিতে অভিনয় করতে যাচ্ছেন। ছবির নাম ‘অর্ধাঙ্গিনী’। এর আগে একই পরিচালকের ‘বিসর্জন’ ও ‘বিজয়া’ নামের ছবি দুটিতে অভিনয় করেন জয়া।
এর মধ্যে ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘বিসর্জন’ ‘সেরা বাংলা চলচ্চিত্র’ বিভাগে ভারতের ৬৪ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করে। বিসর্জন, বিজয়ার পর কৌশিকের সঙ্গে এটি জয়ার তৃতীয় ছবি।
চলতি মাসেই ছবিটির শুটিং শুরু কথা জানিয়েছেন পরিচালক। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ‘অর্ধাঙ্গিনী’ হতে যাচ্ছে দুই সাহসী নারীর গল্প। এর একটিতে অভিনয় করবেন জয়া আহসান এবং অন্য নারীর চরিত্রে অভিনয় করবেন কৌশিক গাঙ্গুলীর স্ত্রী চূর্ণী গাঙ্গুলী। স্বামীর চরিত্রে অভিনয় করতে পারেন কৌশিক গাঙ্গুলী নিজেই।
- বিষয় :
- অর্ধাঙ্গিনী
- জয়া আহসান
- কৌশিক গাঙ্গুলী
