বলিউডের পর এবার দক্ষিণী ছবিতে যিশু
যিশু সেনগুপ্ত- ফাইল ছবি
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২০ | ০৬:০৪ | আপডেট: ০৭ জানুয়ারি ২০২০ | ০৬:৫২
কলকাতার জনপ্রিয় অভিনেতা যিশু সেনগুপ্ত। টালিউডের পাশাপাশি বলিউডের বেশ পরিচিত মুখ তিনি। এবার এ অভিনেতাকে দেখা যাবে দক্ষিণী সিনেমাতে।
আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, তেলেগু অভিনেতা নাগা শৌর্যর সঙ্গে একটি দক্ষিণী ছবি করছেন তিনি। নাম 'অশ্বত্থামা'। ভাইজ়াগে তোলা ছবির শুটিং স্টিল তার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন অভিনেতা নিজেই।
গত এক বছরে হিন্দিতে 'মণিকর্ণিকা', 'সড়ক টু', 'দেবীদাস ঠাকুর', 'শকুন্তলা দেবী'তে দেখা মিলেছে যিশুর। এ ছাড়া এনটি রামা রাওয়ের বায়োপিক 'এনটিআর'-এও দেখা যায় তাকে। চলতি বছরের ফেব্রয়ারিতে মুক্তি পাবে যিশু অভিনীত 'অশ্বত্থামা' ছবিটি।
- বিষয় :
- যিশু সেনগুপ্ত
