ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

কষ্ট দিয়েছে আমির-কিরণের বিচ্ছেদ

কষ্ট দিয়েছে আমির-কিরণের বিচ্ছেদ
×

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২১ | ০৬:০৭ | আপডেট: ২৯ ডিসেম্বর ২০২১ | ০২:০৯

সম্পর্ক গড়া যত মধুর, বিচ্ছেদ ততোটাই কষ্টের। তবুও নানা প্রতিকূলতা, বৈরিতা বা বনিবনা না হলে বিচ্ছেদের দিকে গড়ায় সম্পর্ক। ২০২১ সালে বলিউডে ঘটেছে বেশ কয়েকটি  ছাড়াছাড়ির ঘটনা। সবার মতো তারকারাও মানুষ। তাদের জীবনেও বিচ্ছেদের সুর বাজে। এই প্রতিবেদন বলিউডে বিচ্ছেদের সেই ঘটনাগুলো নিয়েই।

আমির খান ও কিরণ রাও

এমন ঘটনা ঘটবে ভাবনায় ছিলো না আমির ভক্তদের। হুট করেই দীর্ঘ ১৫ বছরের বিবাহিত জীবনের ইতি টানের আমির খান ও কিরণ রাও। হতাশ হন ভক্তরা। কিন্তু কিছুই করার নেই । সামাজিক যোগাযোগ মাধমে যৌথ বিবৃতির মাধ্যমে এ যুগল বিচ্ছেদের ঘোষণা দিয়ে বিষয়টি নিয়ে কথা না বাড়ানোর আহ্বানও জানান। তাদের ঘরে আজাদ নামে পুত্রসন্তান আছে। তবে আমির খানের এটি প্রথম বিচ্ছেদ নয়। এর আগে প্রথম স্ত্রী রীনার সঙ্গে তার বিচ্ছেদ হয় আমির। তাদের এই বিচ্ছেদে ভক্তরা অনেক কষ্ট পান। ফেসবুকে তারা সেই কষ্টের কথা প্রকাশ করেন। বিচ্ছেদে না গিয়ে একসঙ্গে থাকার আবেদনও জানান অনেক ভক্ত।

কিরণ ও আমির খান

হানি সিং ও শালিনী সিং

বলিউডের জনপ্রিয় র‌্যাপার  ও গায়ক হানি সিংয়েরও বিচ্ছেদ হয়েছে এ বছর। হানি সিং শৈশবের বান্ধবী শালিনীকে বিয়ে করেন ২০১১ সালে। শালিনী অভিযোগ, হানি তাকে মারধর করতেন। অবশেষে গেল আগস্টে তাদের বিচ্ছেদ হয়। ১০ বছরের বিবাহিত জীবন তাদের। দশম বিবাহবার্ষিকীর ঠিক কয়েক দিন আগে আনুষ্ঠানিক বিচ্ছেদের সিদ্ধান্ত নেন তারা। 

সামান্থা ও নাগা চৈতন্য

বলিউডের তারকা না হলেও ভারতজুড়ে ভক্ত নাগা চৈতন্য ও সামান্থা রুথ প্রভূর। তারা মূলত দক্ষিণ-ভারত বা তামিল সিনেমার তারকা। দীর্ঘ ৫ বছর প্রেমের পর ২০১৭ সালে বিয়ে বন্ধনে আবদ্ধ হন তারা। কিন্তু বিয়ের চার বছরের মাথায় এসে মাস দুয়েক আগে বিচ্ছেদ হয় তাদের। যৌথ বিবৃতি দিয়ে বিচ্ছেদের কথা জানান তারা।

সামান্থা ও নাগা

করণ মেহরা ও নিশা রাওয়াল

ভারতের  টেলিভিশন তারকা করণ মেহরা ও নিশা রাওয়ালের বিচ্ছেদের খবরে ভক্তদের যেন হৃদয় ভাঙে!  ২০১২ সালে এ যুগল বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিচ্ছেদের পর একে অন্যের প্রতি নানা অভিযোগ তোলেন এ দম্পতি।

কীর্তি কুলহরি ও সাহিল সেহগাল

২০১৬ সালে বিয়ে করেন কীর্তি কুলহরি ও সাহিল সেহগাল। ২০২১ সালের এপ্রিলে স্বামীর কাছ থেকে আলাদা হওয়ার ঘোষণা দেন কীর্তি কুলহরি। কীর্তি একটি নোট ফেসবুকে শেয়ার করেন, যেখানে বলা ছিল তারা বিচ্ছেদের ব্যাপারে যৌথভাবে সিদ্ধান্ত নিয়েছেন। তাদের সংসার টেকে পাঁচ বছর।

আরও পড়ুন

×