ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ফাস্ট এন্ড ফিউরিয়াস-১০

ভিন ডিজেলকে ফিরিয়ে দিলেন রক, জানালেন নিন্দা

ভিন ডিজেলকে ফিরিয়ে দিলেন রক, জানালেন নিন্দা
×

ভিন ডিজেল ও ডোয়াইন জনসন

বিনোদন ডেস্ক

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২১ | ০১:৫৮ | আপডেট: ৩০ ডিসেম্বর ২০২১ | ০২:১৯

'ফাস্ট এন্ড ফিউরিয়াস' ফ্রেঞ্চাইজির ফাইনাল কিস্তি ১০-এ ফিরে আসার অনুরোধ প্রত্যাখান করেছেন ডোয়াইন জনসন (রক)। এই ফ্রেঞ্চাইজির আরেক অভিনেতা ভিন ডিজেল তার ইনস্টাগ্রামে প্রকাশ্যে তার অনুভূতি ব্যক্ত করে জনসনকে 'লুকাস হোব্স' হিসেবে ফিরে আসার অনুরোধ করেন।

গত নভেম্বরে ওই পোস্টে ভিন ডিজেল লিখেন, 'আমার ছোট ভাই ডোয়াইন… সময় এসেছে। বিশ্ব ফাস্ট ১০ এর সমাপ্তির জন্য অপেক্ষা করছে। তুমি জান, আমার বাচ্চারা তোমাকে আমার বাড়িতে আঙ্কেল ডোয়াইন বলে উল্লেখ করে। এমন কোনো ছুটি নেই যে তারা এবং তুমি শুভেচ্ছা পাঠাও না। এখন সময় এসেছে, তোমার উত্তরাধিকার ফিরিয়ে নেয়ার...'

কিন্তু  'ফাস্ট এন্ড ফিউরিয়াস' ভক্তদের জন্য মন খারাপের খবর হচ্ছে ভিন ডিজেলের  ওই অনুরোধে সাড়া দেননি রক।  প্রকাশ্যে প্রত্যাখানই করেছেন।  

জনসন বলেন, আমি ভিনের কাছে ‘সরাসরি এবং ব্যক্তিগতভাবে’ ছবিতে যোগ দিতে অস্বীকার করার পরে গত মাসে  ইনস্টাগ্রাম ওই পোস্ট  দেখে ‘খুব অবাক’ হয়েছি।

২০১৬ সালে জনসন ও ডিজেলের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। ইনস্টাগ্রামের এক পোস্টে জনসন কিছু পুরুষ সহঅভিনেতার কার্যকলাপের বিরুদ্ধে অভিযোগের আঙ্গুল তোলেন। তার প্রত্যুত্তরে ডিজেল বলেন, 'তিনি জনসনের সাথে কড়া আচরণ করেছিলেন তার (জনসন) অভিনয়ের উন্নতি সাধন করার জন্য।'

এরপর কয়েক দফা উত্থান পতনের পর 'ফাস্ট এন্ড ফিউরিয়াস' ছেড়ে 'হবস এন্ড শো' ফ্রেঞ্চাইজির দায়িত্ব নেন। পোস্টের প্রতিউত্তরে ভিন ডিজেলকে তার ফ্রেঞ্চাইজিতে যোগ দেওয়ারও আহ্বান জানালেও তিনি যোগ দেননি।

সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে জনসন বলেন, 'আমি ফাস্ট এন্ড ফিউরিয়াস ফ্রেঞ্চাইজির প্রতি আন্তরিক এবং এর কলাকুশলীদের প্রতি সবসময় সহায়ক থাকবো। গভীরভাবে সর্বদা এই ফ্রেঞ্চাইজির সফলতা কামনা করি। কিন্তু এখানে ফিরে আসা আমার পক্ষে সম্ভব না।'

জনসন আরও বলেন, 'ভিনের সাম্প্রতিক পাবলিক পোস্টটি ম্যানিপুলেশনের একটি উদাহরণ মাত্র। পল ওয়াকারের মৃত্যু এবং সেইসঙ্গে সন্তানদের টেনে আনা একদমই পছন্দ হয়নি। ওদেরকে ছেড়ে দাও।'



আরও পড়ুন

×