ফের বিয়ে করলেন অভিনেত্রী সারিকা সাবরিন
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২২ | ১০:৫২ | আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২২ | ১০:৫৪
ছোটপর্দার একসময়ের জনপ্রিয় সারিকা সাবরিন। বেশ আগে থেকেই শোনা যাচ্ছিল, শিগগির দ্বিতীয় বিয়ের পিঁড়িতে বসবেন তিনি। অবশেষে বিয়েটা সেরে ফেললেন তিনি।
গত ২ ফেব্রুয়ারি দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে ঘরোয়া আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। বিষয়টি দৈনিক সমকাল অনলাইনকে নিশ্চিত করেছেন সারিকা নিজেই।
সারিকার স্বামী নাম বি আহমেদ রাহি। তিনি পেশায় একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার এবং মিউজিশিয়ান।
সারিকা বলেন, ‘যে বিশ্বাস, ভালোবাসা নিয়ে দাম্পত্য জীবন শুরু করেছি; সারাজীবন যেন এটা বজায় থাকে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আগামী ১২ ফেব্রুয়ারি থেকে কাজে ফিরব।’
সারিকা ২০০৬ সালে মডেলিং শুরু করেন। তারপর একটি মুঠোফোন সেবাদানকারী প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের মাধ্যমে রাতারাতি তারকা বনে যান। ২০১০ সালে নির্মাতা আশুতোষ সুজনের ‘ক্যামেলিয়া’ নাটকের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন।
তারপর ২০১৪ সালের আগস্টে ব্যবসায়ী মাহিম করিমকে বিয়ে করেন সারিকা। বিয়ের এক বছরের মাথায় সারিকার কোলজুড়ে আসে কন্যাসন্তান। এরপর ২০১৬ সালে মাহিম করিম-সারিকার বিবাহ বিচ্ছেদ হয়।
- বিষয় :
- সারিকা সাবরিন
- মডেল
- অভিনেত্রী
