ব্লেড নয় অ্যাপ দিয়ে ন্যাড়া হয়েছেন এই অভিনেত্রী
অভিনেত্রী প্রসূন আজাদ
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২২ | ০৭:০৬ | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২২ | ০৯:৫০
অভিনত্রী প্রসূন আজাদ বর্তমানে অভিনয় থেকে দূরে। ঘর-সংসার নিয়ে তার ব্যস্ততা। তবে সামাজিক মাধ্যমে বেশ সরব তিনি। মঙ্গলবার বিকেলে ফেসবুকে একটি ছবি শেয়ার করেন তিনি, যেখানে ন্যাড়া মাথায় দেখা যায় তাকে।
প্রসূনের এই ছবি দেখে রীতিমতো অবাক ভক্তরা। অনেকের প্রশ্ন- একী হাল অভিনেত্রীর? তাহলে কী তিনি অসুস্থ?
না, তেমন কিছুই ঘটেনি। সবার প্রশ্নের উত্তর রয়েছে ছবির ক্যাপশনে।
ক্যাপশনে প্রসূন লিখেন, ‘ভাবলাম গরমকাল আসছে, আর বসন্ত এসে গেছে.. তাই’। ইনস্টাগ্রামেও ন্যাড়া মাথার একটি ছবি দিয়ে এমনই ক্যাপশন দিয়েছেন তিনি।
তবে ছবিটি নিয়ে অভিনেত্রী আরও একটি চমকপ্রদ তথ্য জানিয়েছেন। ছবিটি নাকি অ্যাপের মাধ্যমে এডিট করেছেন তিনি। আর মজার করতেই তা সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন।
ময়মনসিংহের ফুলপুরের মেয়ে প্রসূন ২০২১ সালে ৩০ জুলাই বিয়ে করেন। পরিবাবের সদস্যদের উপস্থিতিতে একটি মসজিদে তার বিবাহ সম্পন্ন হয়। প্রসূনের স্বামী ফারহান গাফফার একজন ব্যবসায়ী।
এর আগে ২০১৬ সালে অস্ট্রেলিয়া প্রবাসী মোহাইমিন সানের সঙ্গে ঘর বেঁধেছিলেন এই অভিনেত্রী। দুই বছরের মাথায় তাদের বিচ্ছেদ হয়ে যায়।
- বিষয় :
- প্রসূন আজাদ
- ন্যাড়া
- অভিনেত্রী
