বক্স অফিসে দ্য রক ঝড়
×
--
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২২ | ১২:০০
দ্য রক- ডোয়াইন জনসনের সিনেমা মুক্তি পাবে আর সেটি বক্স অফিসে ঝড় তুলবে না, তা কি হয়? এবারও ব্যতিক্রম হয়নি রকের 'ব্ল্যাক অ্যাডাম'। মুক্তির তৃতীয় সপ্তাহে এসে ৩০০ মিলিয়ন ডলার আয়ের মাইলফলক গড়ল ছবিটি। এক টুইটে ডোয়াইন জনসন লিখেছেন, 'ব্ল্যাক অ্যাডাম' সিনেমা শিল্পের ব্যবসা আরও শক্তিশালী করছে। ছবিটি টানা তৃতীয় সপ্তাহেও বিশ্বের এক নম্বর ছবি। এতে আমি অনেক খুশি। এবারই প্রথম ডিসি কমিকসের ছবিতে অভিনয় করলেন ডোয়াইন জনসন। এ ছাড়া সিনেমায় আছেন সাবেক 'জেমস বন্ড' তারকা পিয়ার্স ব্রুসনান।
