দূরের সাহিত্য
ব্রিটিশ রাজার টেডি বিয়ার
×
--
প্রকাশ: ১০ নভেম্বর ২০২২ | ১২:০০
ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের জীবন নিয়ে লেখা এক নতুন বইয়ের লেখক দাবি করেছেন যে, রাজার একটি নিয়মিত ভ্রমণ সঙ্গী রয়েছে- শৈশবের একটি টেডি বিয়ার। 'দ্য কিং : দ্য লাইফ অব চার্লস থার্ড' বইয়ের লেখক ক্রিস্টোফার অ্যান্ডারসেন এ দাবি করেছেন। বইটি ৮ নভেম্বর (মঙ্গলবার) প্রকাশিত হয়।
বিনোদন সংবাদমাধ্যম এন্টারটেইনমেন্ট টুনাইটকে ক্রিস্টোফার অ্যান্ডারসেন জানান যে, চার্লস এখনও তাঁর সহচরের সঙ্গে সংযুক্ত রয়েছেন। অ্যান্ডারসেন আরও দাবি করেন, 'তিনি (চার্লস) খুব ছোটকালে এই টেডি বিয়ারটি পেয়েছিলেন। তাঁর শৈশবের আয়া মেবেল অ্যান্ডারসনই একমাত্র ব্যক্তি, যাকে রাজা চার্লসের টেডি বিয়ারকে ধরতে পারতেন। মেবেলের সঙ্গে রাজা নিবিড়ভাবে সম্পর্কিত।' চার্লসের খাবার এবং পানীয় সম্পর্কিত কিছু অদ্ভুত পছন্দও রয়েছে বলে জানান অ্যান্ডারসেন। এই লেখকের মতে, 'চার্লস যখন অন্য কারও বাড়িতে ডিনার পার্টিতে যান, তিনি প্রায়ই তাঁর নিজস্ব শেফ নিয়ে যান, যাতে তিনি একই টেবিলে ভিন্ন খাবার খেতে পারেন। আমি মনে করি, সবচেয়ে মজার বিষয়গুলোর মধ্যে একটি হলো- রাজপরিবারের অনেকেই বর্গাকার বরফের টুকরো পছন্দ করেন না। তাঁরা বরফের কিউব ট্রে নিয়ে বেড়ান। তারা যেখানেই যান, এটি তাঁদের সাথে আসে, কারণ তারা বর্গাকার কিউবগুলোর শব্দ পছন্দ করেন না।'

- বিষয় :
- ব্রিটিশ রাজা