বিটিএসের জাংকুকের একক অ্যালবাম
জাংকুক
--
প্রকাশ: ০৭ জুন ২০২৩ | ১৮:০০ | আপডেট: ০৮ জুন ২০২৩ | ০০:৩৪
এবার একক অ্যালবাম নিয়ে আসছেন কে-পপ ব্যান্ড বিটিএস সদস্য জাংকুক। আগামী ১৪ জুলাই প্রকাশ হবে এটি। প্রথম একক অ্যালবাম প্রকাশের প্রস্তুতি নিচ্ছেন জাংকুক। জে-হোপ, জিন, আরএম, জিমিন এবং সুগার পর বিটিএসের ষষ্ঠ সদস্য হিসেবে জাংকুকের একক অ্যালবাম প্রকাশ হবে।
২৫ বছর বয়সী এই গায়ক এরই মধ্যে শিল্পী হিসেবে সুনাম কুড়িয়েছেন। গত বছরের নভেম্বরে জাংকুক ২০২২ ফিফা বিশ্বকাপের জন্য অফিসিয়াল গান গেয়েছিলেন।
কাতারে অনুষ্ঠিত উদ্বোধন অনুষ্ঠানে তিনি সরাসরি পারফর্ম করেন।
