ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

বিসিএস লিখিত পরীক্ষা, যেভাবে প্রস্তুতি নেবেন

বিসিএস লিখিত পরীক্ষা, যেভাবে প্রস্তুতি নেবেন
×

এম. এ. মান্নান, ৩৬তম বিসিএস (কৃষি) ক্যাডার

প্রকাশ: ২৫ জুন ২০২৩ | ১৮:০০

ভাবসম্প্রসারণের সাজেশন: (ক) জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো, (খ) ভোগে সুখ নাই, ত্যাগেই প্রকৃত সুখ, (গ) শৈবাল দীঘিরে বলে উচ্চ করি শীর, লিখে রেখো এক ফোঁটা দিলেম শিশির।

বাংলা ২য় পত্রের সাজেশন:  বাংলা ২য় পত্রে অনুবাদ, গ্রন্থ সমালোচনা এবং রচনায় বেশি গুরুত্ব দিতে হবে। সংলাপ এবং পত্র লিখন বিগত বছরের প্রশ্ন সলভ করলেই পারবেন।

১. অনুবাদ-ইংরেজি থেকে বাংলা: বিগত বছরের অনুবাদ প্র্যাকটিস করবেন। সেই সঙ্গে প্রতিদিন বাংলা এবং ইংরেজি পত্রিকা পড়বেন। প্রতিদিন ভোকাবুলারি প্র্যাকটিস করবেন।

২. কাল্পনিক সংলাপ : বিগত বছরের কাল্পনিক সংলাপ প্র্যাকটিস করবেন।

৩. পত্র লিখন : বিগত বছরের প্রশ্ন সলভ করবেন।

৪. গ্রন্থ সমালোচনা : কমন না পড়লে লিখতে পারবেন না। তাই এই অংশে বেশি সময় দিতে হবে। গুরুত্বপূর্ণ লেখকদের এবং পরিচিত গ্রন্থ আগে পড়বেন।

৫. রচনা : রচনা কমপক্ষে ২০ পেজ লেখার চেষ্টা করবেন। রচনায় পয়েন্ট বেশি করবেন। রচনার সাজেশন– (ক) পদ্মা বহুমুখী সেতু

(খ) মেট্রোরেল (গ) বঙ্গবন্ধু এবং বাংলাদেশ

(ঘ) বাংলাদেশের মুক্তিযুদ্ধ (ঙ) নারীর ক্ষমতায়ন  (চ) রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, (ছ) রোহিঙ্গা সমস্যা এবং সমাধান (জ) জলবায়ুর পরিবর্তন।

বাংলাদেশ বিষয়াবলিতে লিখিত পরীক্ষার প্রস্তুতির জন্য প্রথম কাজ হলো ৩৫-৪৪তম বিসিএসের বাংলাদেশ বিষয়াবলির প্রশ্ন কয়েকবার রিডিং পড়া এবং প্রশ্ন কীভাবে থাকে, কোন কোন টপিকস থেকে প্রতিবছর প্রশ্ন থাকে সেটি বোঝা এবং সেভাবে প্রস্তুতি নেওয়া।     

অধ্যায়-১: বাংলাদেশের ভৌগোলিক অবস্থা (বিগত বছর প্রশ্ন ছিল- ৮০ নম্বর)

১.বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এবং ভূপ্রকৃতির পরিচয় দিন। (৩৩, ৩৭, ৪০, ৪৩ বিসিএস) (***)

২.বাংলাদেশকে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ বলা হয় কেন? (৩২ বিসিএস)

অধ্যায়-২ : জনসংখ্যা, নৃতাত্ত্বিক ও সাংস্কৃতিক বৈচিত্র্য (বিগত বছর প্রশ্ন ছিল-১২০ নম্বর)

১. মানবসম্পদ বলতে কী বোঝেন? জনসংখ্যাকে মানবসম্পদে পরিণত করতে সরকারে গৃহীত পদক্ষেপ এবং সফলতা লিখুন। মানবসম্পদ উন্নয়নে শিক্ষার গুরুত্ব লিখুন। (৩৪, ৩৮, ৪০বিসিএস) (***)

২. জনশুমারি কী? জনসংখ্যা সমস্যা সমাধানে সরকারের গৃহীত পদক্ষেপ লিখুন। (৪০, ৪৩ বিসিএস) (***)

৩. ডেমোগ্রাফিক ডেভিডেন্ট কী? এটিকে কাজে লাগাতে করণীয় কী? (৪৪বিসিএস)

৪. ক্ষুদ্র নৃগোষ্ঠী বলতে কাদের বুঝায়? অর্থনৈতিক এবং সামাজিক ক্ষেত্রে এদের অবদান লিখুন (৩৮, ৪৩ বিসিএস)

আরও পড়ুন

×