ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

যেভাবে প্রস্তুতি নেবেন

বিসিএস লিখিত পরীক্ষা

বিসিএস লিখিত পরীক্ষা
×

কৃষিবিদ এম. এ. মান্নান, ৩৬তম বিসিএস (কৃষি) ক্যাডার

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৩ | ১৮:০০

(গত আলোচনার পর থেকে)

২. ন্যাটো গঠনের পটভূমি, এর উদ্দেশ্য ও কার্যাবলি সম্পর্কে লিখুন। (১৮তম বিসিএস)
৩. ওআইসি গঠনের প্রেক্ষাপট এবং মুসলমানদের স্বার্থ রক্ষায় ওআইসির ভূমিকা লিখুন (১৮ ও ২৮তম বিসিএস)
৪. ইউরোপীয় ইউনিয়নের বিকাশ ও সম্প্রসারণ সম্পর্কে লিখুন। (২৮তম বিসিএস)
৫. ওপেক এবং আসিয়ান সম্পর্কে লিখুন।  (২২ ও ২৪তম বিসিএস)

অধ্যায়-৫: *** (বিগত বিসিএসে প্রশ্ন এসেছে ১২টি)
১. আফগানিস্তানের রাজনৈতিক সংকট সম্পর্কে লিখুন/ তালেবান সমস্যা সম্পর্কে লিখুন। (৪১তম বিসিএস)
২. ফিলিস্তিন সমস্যা সম্পর্কে লিখুন। (২১তম বিসিএস)
৩. বিশ্ব রাজনীতিতে মধ্যপ্রাচ্যের গুরুত্ব আলোচনা করুন। (২৪ ও ২৯তম বিসিএস)
৪. সিরিয়া সংকট সম্পর্কে লিখুন। (৩৮তম বিসিএস)

অধ্যায়-৬: ***( ৩৫-৪৪ বিসিএসে মোট  প্রশ্ন এসেছে ১২টি)
১. বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্কের গুরুত্বপূর্ণ বিষয়গুলো লিখুন।
(৩৫ ও ৩৬তম বিসিএস);
বাংলাদেশ-ভারতের মধ্যকার প্রধান প্রধান সমস্যা লিখুন। (৩০তম বিসিএস)
২. বাংলাদেশ-মিয়ানমার  দ্বিপক্ষীয় সম্পর্কের গুরুত্বপূর্ণ বিষয়গুলো লিখুন। (৩২ ও ৩৮তম বিসিএস)
৩. রোহিঙ্গা সংকট সমাধানে কী কী কৌশল এবং পদক্ষেপ নেওয়া যেতে পারে, তা আলোচনা করুন। (৩৮ ও ৪১তম বিসিএস)
৪. ভারত-পাকিস্তান সম্পর্কের বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা করুন।

(১৮ ও ২১তম বিসিএস)
৫. দক্ষিণ এশিয়া অঞ্চলে শান্তি ও নিরাপত্তার হুমকিসমূহ ব্যাখ্যা করুন। শান্তি প্রতিষ্ঠায় আপনার সুপারিশসমূহ লিখুন।
(৪০তম বিসিএস)

অধ্যায়-৭: (৩৫-৪৪ বিসিএসে মোট  প্রশ্ন এসেছে ৫টি)
১. আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রধান প্রধান অর্জন এবং সম্ভাব্য চ্যালেঞ্জসমূহ লিখুন।
২. বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের সমস্যা, সম্ভাবনা এবং ভূ-কৌশলগত গুরুত্ব ব্যাখ্যা করুন। (৪০তম বিসিএস)

সেকশন-সি: সমস্যা সমাধান *** (১টি থেকে ১টি লিখতে হবে, ১×১৫ = ১৫)
১. রোহিঙ্গা সংকট, সরকারের গৃহীত পদক্ষেপসমূহ, সংকট সমাধানে আপনার সুপারিশসমূহ লিখুন।
২. কভিড-১৯ সমস্যা, সরকারের গৃহীত পদক্ষেপসমূহ, সংকট সমাধানে আপনার সুপারিশসমূহ লিখুন।
৩. আফগানিস্তানে তালেবান সমস্যা
৪. রাশিয়া-ইউক্রেন সমস্যা

আরও পড়ুন

×