ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ফুসফুস সুস্থ রাখতে যে বিষয় জরুরি

ফুসফুস সুস্থ রাখতে  যে বিষয় জরুরি
×

 অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান

প্রকাশ: ২৬ মার্চ ২০২৬ | ০৮:২৭

| প্রিন্ট সংস্করণ

সুস্থ জীবনযাপনের জন্য সুস্থ ফুসফুস অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে শরীরের প্রতিটি কোষে অক্সিজেন পৌঁছে দেওয়ার প্রধান দায়িত্ব পালন করে ফুসফুস।

ফুসফুসের সুস্থতার বিষয়টি অনেক সময় গর্ভকাল থেকেই শুরু হয়। গর্ভাবস্থায় মায়ের অপুষ্টি, সংক্রমণ বা অপরিণত শিশুর জন্ম ফুসফুসের বিভিন্ন রোগের ঝুঁকি বাড়াতে 
পারে। জন্মের পর মাতৃদুগ্ধ পান করানো শিশুর নিউমোনিয়া, হাঁপানিসহ বিভিন্ন রোগের ঝুঁকি কমায়।
ধূমপান ফুসফুসের জন্য সবচেয়ে বড় ক্ষতিকর অভ্যাসের একটি। ধূমপায়ী ব্যক্তির পাশাপাশি তাঁর পরিবারের সদস্যরাও পরোক্ষভাবে ক্ষতির শিকার হন। এমনকি গর্ভের শিশুর ওপরও এর নেতিবাচক প্রভাব পড়তে পারে।

ফুসফুস বিভিন্ন সংক্রামক জীবাণুর সহজ লক্ষ্যবস্তু। নিউমোনিয়া, যক্ষ্মা, ইনফ্লুয়েঞ্জা এবং বিভিন্ন ভাইরাসজনিত সংক্রমণ ফুসফুসে আক্রমণ করতে পারে। তবে নিয়মিত হাত ধোয়া, মাস্ক ব্যবহার করা এবং হাঁচি-কাশির শিষ্টাচার মেনে চললে এসব রোগ অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব।
এ ছাড়া বায়ুদূষণও ফুসফুসের জন্য বড় হুমকি। শিল্পকারখানার ধোঁয়া, যানবাহনের ধোঁয়া এবং ধুলাবালি ফুসফুসের ক্ষতি করতে পারে। তাই দূষণ কমানোর উদ্যোগ নেওয়া এবং প্রয়োজনে সুরক্ষা সামগ্রী ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
লেখক : রেসপিরেটরি মেডিসিন বিভাগ,
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়।

আরও পড়ুন

×