ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

অনিদ্রা: কারণ, স্বাস্থ্যঝুঁকি ও কার্যকর প্রতিকার

অনিদ্রা: কারণ, স্বাস্থ্যঝুঁকি  ও কার্যকর প্রতিকার
×

 ডা. হুমায়ুন কবীর হিমু

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬ | ০৮:১৭

| প্রিন্ট সংস্করণ

সুস্থতার জন্য একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতি রাতে গড়ে ৭ থেকে ৯ ঘণ্টা মানসম্মত ঘুম প্রয়োজন। ঘুম কেবল ক্লান্তি দূর করে না; এটি শরীর ও মনকে পুনর্গঠন করে। ঘুমের স্বাভাবিক চক্র ব্যাহত হওয়াকেই অনিদ্রা বা ইনসোমনিয়া বলা হয়।

অনিদ্রার মূল কারণ
অনিদ্রার পেছনে শারীরিক, মানসিক ও জীবনযাত্রার নানাবিধ কারণ থাকতে পারে– অতিরিক্ত দুশ্চিন্তা, হতাশা এবং বিষণ্নতা ঘুমের প্রধান অন্তরায়। উচ্চ রক্তচাপের কিছু ওষুধ ঘুমের ঘুমের অনিয়মিত সময়সূচি, দিনে অতিরিক্ত ঘুমানো এবং সন্ধ্যায় ক্যাফেইন বা নিকোটিন গ্রহণ। 

দীর্ঘমেয়াদি অনিদ্রার স্বাস্থ্যঝুঁকি
পর্যাপ্ত ঘুমের অভাবে শরীর ও মনে দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব পড়ে, যা ভয়াবহ স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। অনিদ্রার ফলে উচ্চ রক্তচাপ এবং হৃদরোগের ঝুঁকি বেড়ে যায়। দৈনন্দিন কাজে মনোযোগের অভাব, মেজাজ খিটখিটে হওয়া এবং কর্মক্ষমতা হ্রাস পায়।

অনিদ্রা থেকে মুক্তির উপায় 
বিশেষজ্ঞরা ঘুমের মান উন্নত করতে নিম্নলিখিত অভ্যাসগুলো মেনে চলার পরামর্শ দেন। প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে ঘুমানো এবং ঘুম থেকে ওঠার অভ্যাস করুন। ঘুমানোর অন্তত এক-দুই ঘণ্টা আগে মোবাইল, ল্যাপটপ বা টিভি দেখা বন্ধ করুন। নিয়মিত হালকা ব্যায়াম ঘুম গভীর করে।  
লেখক : বিশেষজ্ঞ চিকিৎসক।

আরও পড়ুন

×