ঢাকা মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

মাদ্রাসায় স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন করছে ফ্রেশ অনন্যা

মাদ্রাসায় স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন করছে ফ্রেশ অনন্যা
×

ছবি-সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ জুলাই ২০২৬ | ১৯:১৮

নারীদের পিরিয়ড স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে দেশের বিভিন্ন মাদ্রাসায় স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপনের উদ্যোগ নিয়েছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) ফেমিনিন হাইজিন ব্র্যান্ড ফ্রেশ অনন্যা।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, চলতি বছরের মার্চ থেকে শুরু হওয়া এ উদ্যোগের আওতায় ইতোমধ্যে দেশের সাতটি মাদ্রাসায় ভেন্ডিং মেশিন স্থাপন করা হয়েছে। এর ফলে হাজারো নারী শিক্ষার্থী জরুরি মুহূর্তে সহজে ও সাশ্রয়ী মূল্যে স্যানিটারি ন্যাপকিন সংগ্রহের সুযোগ পাচ্ছেন।

ভেন্ডিং মেশিন স্থাপনের পাশাপাশি প্রতিটি প্রতিষ্ঠানে চিকিৎসকের অংশগ্রহণে পিরিয়ড স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতামূলক সেশনও আয়োজন করা হচ্ছে। এসব সেশনে পিরিয়ডকালীন স্বাস্থ্যবিধি, পরিচ্ছন্নতা বজায় রাখার উপায় এবং এ বিষয়ে সমাজে প্রচলিত ভুল ধারণা দূর করার বিষয়ে আলোচনা করা হয়।

মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পরিচালক ব্যারিস্টার তাসনিম মোস্তফা বলেন, ফ্রেশ অনন্যার এ উদ্যোগের লক্ষ্য শুধু স্যানিটারি ন্যাপকিন সহজলভ্য করা নয়, বরং নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ, সহায়ক ও পিরিয়ডবান্ধব পরিবেশ গড়ে তোলা। তিনি বলেন, পিরিয়ড একটি স্বাভাবিক শারীরবৃত্তীয় প্রক্রিয়া। এ বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসামগ্রী সহজলভ্য করা নারীদের স্বাস্থ্য, মর্যাদা ও আত্মবিশ্বাস নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি আরও জানান, পর্যায়ক্রমে দেশের আরও শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মস্থলে এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে। পাশাপাশি পিরিয়ড স্বাস্থ্যসেবা সহজলভ্য করা এবং এ বিষয়ে সামাজিক সচেতনতা বাড়াতে ভবিষ্যতেও বিভিন্ন উদ্যোগ অব্যাহত থাকবে।

যেসব প্রতিষ্ঠানে ইতোমধ্যে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন করা হয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে মাদিনাতুল উলুম মডেল ইনস্টিটিউট উইমেন্স কামিল মাদ্রাসা, দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা, আল ফারুক গার্লস দাখিল মাদ্রাসা, সেরাজনগর উম্মুল কুরা মাদ্রাসা, আদর্শ ইসলামী মিশন মহিলা কামিল মাদ্রাসা এবং নিবরাস মাদ্রাসা। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, আগামী মাসগুলোতে আরও শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মস্থলে এ উদ্যোগ সম্প্রসারণ করা হবে। সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন

×