ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

তেল নিয়ে আলোচনার পর আমেরিকান বন্দী মুক্তি ভেনেজুয়েলার

তেল নিয়ে আলোচনার পর আমেরিকান বন্দী মুক্তি ভেনেজুয়েলার
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ মার্চ ২০২২ | ০০:০৮ | আপডেট: ০৯ মার্চ ২০২২ | ০০:০৮

তেল নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরুর পর দুই আমেরিকান বন্দীকে মুক্তি দিয়েছে ভেনেজুয়েলার সমাজতান্ত্রিক সরকার।

বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এই পদক্ষেপকে পশ্চিমে রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র ভেনেজুয়েলার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক উন্নয়নের চেষ্টা হিসাবে দেখা হচ্ছে।

এর আগে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে আলোচনা করতে জো বাইডেন প্রশাসনের কর্মকর্তারা কারাকাসে যান।

এদিকে ইউক্রেনে চলমান আগ্রাসনের প্রেক্ষিতে রাশিয়ার তেলের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এরপর তেলের সরবরাহ সংকট কাটাতে অন্যান্য দেশ থেকে তেল আমদানির চেষ্টা করছে দেশটি। তবে যুক্তরাষ্ট্রের অনুরোধ সত্ত্বেও ভূমধ্যসাগরের তেল উৎপাদনকারী আরব দেশগুলো রপ্তানি বাড়াতে আগ্রহী হচ্ছে না।

রয়টার্সের একটি প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন কর্মকর্তারা বলেছেন ভেনেজুয়েলার তেলের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার করার শর্ত হিসাবে যুক্তরাষ্ট্রে সরবরাহের ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে।

তবে তেল রপ্তানির জন্য ভেনেজুয়েলার সঙ্গে কাজ করার মার্কিন পরিকল্পনার বিরোধিতা করেছেন একাধিক আইনপ্রণেতা।

আরও পড়ুন

×