ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

কাশ্মীরে সোমবার থেকে চালু হচ্ছে মোবাইল পরিষেবা

কাশ্মীরে সোমবার থেকে চালু হচ্ছে মোবাইল পরিষেবা
×

কাশ্মীরে টহল দিচ্ছে নিরাপত্তা রক্ষী-এনডিটিভি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০১৯ | ০২:২৩ | আপডেট: ১৩ অক্টোবর ২০১৯ | ০৬:৪০

দুই মাসেরও বেশি সময় পরে ভারতের কাশ্মীরের দরজা পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে। এর তিনদিন পরেই পোস্টপেইড মোবাইলে নিয়ন্ত্রণ তুলে নেওয়ার কথা ঘোষণা দিয়েছে কেন্দ্র। 

সোমবার বিকেল থেকে পোস্টপেইড মোবাইল ফের চালু হবে বলে শনিবার জম্মু-কাশ্মীর প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে যাওয়ার অনুরোধও জানানো হয়েছে নাগরিকদের। খবর আনন্দবাজার পত্রিকার।

সরকারি মুখপাত্র রোহিত কানসাল জানান, কাশ্মীরের ১০টি জেলাতে সোমবার বিকেল থেকে পোস্টপেইড মোবাইলের সব লাইন খুলে দেওয়া হবে। পর্যটকরা বিনা বাধায় পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। 

সেইসঙ্গে পর্যটক এবং ব্যবসায়ীরা কোনোভাবে জঙ্গি হুমকির মুখে পড়লে দ্রুত কর্তৃপক্ষকে তা জানানোর কথাও বলেছেন কানসাল। 

কাশ্মীরে অবশ্য মাত্র ৪০ লাখ মানুষের পোস্টপেইড মোবাইল রয়েছে। বিত্তশালী, ব্যবসায়ীরাই মূলত তা ব্যবহার করেন। 

গত ৫ আগস্ট সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল করার পর থেকে জম্মু-কাশ্মীরে মোবাইল পরিষেবা, ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেওয়া হয়। 

আরও পড়ুন

×