ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

‘জঙ্গিদের বিরিয়ানি নয়, গুলি’, নির্বাচনী প্রচারে আদিত্যনাথ

‘জঙ্গিদের বিরিয়ানি নয়, গুলি’, নির্বাচনী প্রচারে আদিত্যনাথ
×

নির্বাচনী প্রচারে বক্তব্য দিচ্ছেন যোগী আদিত্যনাথ-এনডিটিভি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২০ | ০৪:০১

ভারতের দিল্লিতে বিধানসভা নির্বাচনের প্রচারে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) ও এনআরসি বিরাধী বিক্ষোভ ও জঙ্গি কার্যকলাপ নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়ালেন যোগী আদিত্যনাথ। 

শনিবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে নিশানা করে তিনি বলেন, ‘আমাদের দল জঙ্গিদের বিরিয়ানি খাওয়াচ্ছে না, খুঁজে বের করে গুলি মারছে।’ খবর এনডিটিভির

দিল্লি সরকারের প্রশাসনিক অক্ষমতার প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, ‘দিল্লি সরকার জনগণকে শুদ্ধ পানীয় জল সরবরাহ করতে পারেনি। দিল্লিবাসী দূষিত জল পান করছে। আর এদিকে মুখ্যমন্ত্রী শাহিনবাগের প্রতিবাদীদের বিরিয়ানি খাওয়াচ্ছেন। সে রাজ্যের সর্বত্র যেখানে সিএএ-বিরোধী সভা, সেখানেই চলছে বিরিয়ানি উৎসব।’ 

নরেন্দ্র মোদির প্রশংসা করে উত্তরপ্রদেশের এই মুখ্যমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদি নির্বাচিত হয়ে আসার পর থেকেই আমরা জঙ্গিদের বিরিয়ানি না, গুলি খাওয়াচ্ছি।’

শনিবার যোগী আদিত্যনাথ দিল্লিতে চারটি নির্বাচনী সভা করেছেন। এসময় তার অভিযোগ, ‘আগে সেনাবাহিনীর দিকে পাথর ছুঁড়লে টাকা পাওয়া যেত। কাশ্মীর থেকে ৩৭০ ধারা উঠে যাওয়ার পর সেই কৌশল বন্ধ হয়ে গেছে। তবে সেই পাথরবাজদের সমর্থন করতেন কংগ্রেস এবং অরবিন্দ কেজরিওয়াল। এখন সেনাবাহিনী জঙ্গিদের নরকে পাঠাচ্ছে গুলি মেরে। কংগ্রেস আর কেজরিয়াল ওদের বিরিয়ানি খাওয়াতে পারে কিন্তু আমরা বুলেট খাওয়াচ্ছি।’ 

আগামী ৪ ফেব্রুয়ারি দিল্লিতে বিধানসভা ভোট। আর ১১ ফেব্রুয়ারি ফল ঘোষণা। গত নির্বাচনে বিজেপি এই রাজ্যে মাত্র তিনটি আসন পেয়েছিল। ৬৭টি আসন পেয়ে সরকার গড়েছিল আম আদমি পার্টি। প্রায় ১৫ বছর সে রাজ্য শাসন করেও, খালি হাতে ফিরতে হয়েছিল কংগ্রেসকে।


আরও পড়ুন

×