ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

অগ্নিপথ প্রকল্প বাতিলে ডাকা ভারত বন্ধের প্রভাব পড়েনি কোথাও

অগ্নিপথ প্রকল্প বাতিলে ডাকা ভারত বন্ধের প্রভাব পড়েনি কোথাও
×

ছবি: এনডিটিভি

কলকাতা সংবাদদাতা

প্রকাশ: ২০ জুন ২০২২ | ০৪:৫৭ | আপডেট: ২০ জুন ২০২২ | ০৪:৫৭

কেন্দ্রীয় সরকারের অগ্নিপথ প্রকল্পের বিরোধিতায় সপ্তাহের প্রথম দিন ভারত বন্ধ ঘিরে নিরাপত্তার চাদরে ঘিরে ফেলা হয়েছে বিহার-সহ দেশের বিভিন্ন রাজ্য। বন্ধ ঘিরে অশান্তি রুখতে একাধিক আগাম সতর্কতামূলক পদক্ষেপ নেয় প্রশাসন। এতে বন্ধের প্রভাব পড়েনি দেশের কোথাও। 

অগ্নিপথ প্রকল্পের প্রতিবাদে সোমবার ভারত বন্ধের ডাক দেওয়া হয়েছিল। বন্ধের আশঙ্কায় ঝাড়খণ্ডে স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। নবম ও একাদশ শ্রেণির স্কুলের পরীক্ষা স্থগিত করা হয়। অন্যদিকে ১৪৪ ধারা জারি করা হয় উত্তরপ্রদেশের নয়ডায়। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে পশ্চিমবঙ্গ, কেরালাকেও। 

বাংলায় বন্ধ ঘিরে যাতে জনজীবন ব্যাহত না হয় সে ব্যাপারে রোববারই পুলিশকে বার্তা দিয়েছিল পশ্চিবঙ্গের রাজ্য প্রশাসন। গত কয়েক দিনের মতো সোমবারও বেশকিছু ট্রেন যাত্রা বাতিল করা হয়েছে। মোট ২২টি ট্রেন যাত্রা বাতিল করা হয়েছে বলে রেল সূত্রে জানা যায়। এর জেরে গোরখপুর স্টেশনে বিপাকে পড়েছেন যাত্রীরা। ভারত বন্ধের কর্মসূচিকে ঘিরে অপ্রীতিকর ঘটনা রুখতে দিল্লি-গুরুগ্রাম এক্সপ্রেসওয়েতে গাড়িতে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এতে এই এক্সপ্রেসওয়েতে তীব্র যানজট দেখা দেয়। মধ্যপ্রদেশের ভোপাল স্টেশনে পুলিশের বিশাল বাহিনী মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, বিগত কয়েক দিনে দেশের বিভিন্ন রাজ্যে একাধিক স্টেশনে ভাঙচুর করা হয়। একাধিক ট্রেন জ্বালিয়ে দেওয়া হয়েছে। রেলের প্রচুর সম্পত্তি ধ্বংসের ঘটনায় তাই স্টেশনগুলিতে নিরাপত্তা আঁটসাঁট করা হয়েছে।

রাজ্য সরকারের সচিবালয় নবান্ন থেকে কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছিল, কোনমতে বন্ধ করা যাবে না! এর আগে অগ্নিপথ ইস্যুতে সোমবার ভারত বন্ধের ডাক দিয়েছিল কিছু সংগঠন। সেই কারণে হাওড়া ব্রিজ, হাওড়া বাসস্ট্যান্ডসহ একাধিক জায়গায় বহু সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে, যাতে বন্ধের সমর্থনে কোনো অপ্রীতিকীর ঘটনা না ঘটে বা ঘটলেও দ্রুত তা নিয়ন্ত্রণে আনা যায়। সেই কারণে হাওড়া ব্রিজ, শালিমার স্টেশন, সাঁতরাগাছি স্টেশন সহ একাধিক জায়গায় প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন রয়েছে। রয়েছে RAF কমব্যাট ফোর্স।

হাওড়া সিটি পুলিশের উত্তর বিভাগের উপকমিশনার (ডিসিপি) অনুপম সিং জানিয়েছেন, হাওড়া ব্রিজ, হাওড়া বাসস্ট্যান্ড সহ অন্যান্য জায়গায় পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে। যাতে কেউ আইন বিরোধী  কোনো রকম ঘটনা না ঘটাতে পারে। 

তিনি আরও জানান, সোমবার সপ্তাহের প্রথম দিন। সকালবেলা যান চলাচল কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে স্বাভাবিক ছন্দে ফেরে শহর।

আরও পড়ুন

×