ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

আফগানিস্তানে তালেবানের হামলায় ১১ পুলিশ নিহত

আফগানিস্তানে তালেবানের হামলায় ১১ পুলিশ নিহত
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ অক্টোবর ২০১৯ | ০২:২১ | আপডেট: ০২ অক্টোবর ২০১৯ | ০৪:২৫

আফগানিস্তানের বলখ প্রদেশের পুলিশ সদর দফতরে হামলা চালিয়ে ১১ পুলিশকে হত্যা করে সেখানে আগুন ধরিয়ে দিয়েছে জঙ্গি গোষ্ঠী তালেবানের সদস্যরা।

মঙ্গলবার দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। খবর রয়টার্সের।

বিদ্রোহীদের একটি দল সোমবার সন্ধ্যা থেকে বলখের শরতেপা জেলায় হামলা শুরু করে পরদিন মঙ্গলবার সকাল পর্যন্ত তা চালিয়ে যায়।

বলখের গভর্নরের মুখপাত্র মুনির ফরহাদ জানান, এক লড়াইয়ের পর তালেবান যোদ্ধারা জেলা পুলিশ সদর দফতরে দখল নিয়ে তাতে আগুন লাগিয়ে দেয়।

পরে আফগানিস্তানের জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনীগুলোর অতিরিক্ত সেনারা দফতরটি নিজেদের নিয়ন্ত্রণে আনে।

তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ হামলায় ৩০ পুলিশ নিহত হয়েছেন বলে দাবি করেছেন। তারা অনলাইনে একটি ভিডিও পোস্ট করে আগুনে জ্বলতে থাকা পুলিশ সদর দফতর ও লুট করা অস্ত্র দেখিয়েছেন।

সাম্প্রতিক বছরগুলোতে আফগান পুলিশ তালেবান হামলার প্রধান লক্ষ্যে পরিণত হয়েছে।

গত মাসে যুক্তরাষ্ট্র-তালেবান শান্তি আলোচনা ভেঙে যায়। আর এরপর থেকেই আফগানিস্তানজুড়ে লড়াই তীব্র হয়ে উঠেছে।

আরও পড়ুন

×