ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

পুলিৎজার পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত ফাহমিদা আজিম

পুলিৎজার পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত ফাহমিদা আজিম
×
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ আগস্ট ২০২২ | ২২:১৮ | আপডেট: ২২ আগস্ট ২০২২ | ২৩:৩৫

সাংবাদিকতা ও প্রকাশনায় সবচেয়ে সম্মানজনক পুরস্কার পুলিৎজার জিতেছেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক ফাহমিদা আজিম। তিনিই বাংলাদেশি বংশোদ্ভূত প্রথম আমেরিকান যিনি এ পুরস্কারে ভূষিত হলেন। 

২০২১ সালের ২৮ ডিসেম্বর ইনসাইডার ওয়েবসাইটে প্রকাশিত ‘হাউ আই এস্কেপড অ্যা চাইনিজ ইন্টার্নমেন্ট ক্যাম্প’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদনের জন্য পুলিৎজার বিজয়ী দলের সদস্য হিসেবে ফাহমিদার নাম ঘোষণা করা হয়।

ফাহমিদা ছাড়াও এ বছরের পুলিৎজার বিজয়ীরা হলেন, ইনসাইডারের অ্যান্থনি ডেল কোল, জোশ অ্যাডামস এবং ওয়াল্ট হিকি। চলতি বছরের শুরুতে ‘সামিরা সুফি’ বইয়ে ইলাস্ট্রেশনের জন্য ‘গোল্ডেন কাইট’ পুরস্কার জিতেন ফাহমিদা।

দ্য নিউ ইয়র্ক টাইমস, এনপিআর, গ্ল্যামার, সায়েন্টিফিক আমেরিকান, দ্য ইন্টারসেপ্ট ও ভাইসসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন ফাহমিদা। ওয়াশিংটনের সিয়াটলে বসবাস করেন বাংলাদেশি বংশোদ্ভূত এ চিত্রশিল্পী ও গল্পকার।

এর আগে ২০১৮ সালে রয়টার্সের পাঁচ ফটো-সাংবাদিকদের সঙ্গে পুলিৎজার জেতেন বাংলাদেশি আলোকচিত্রী পনির হোসেন।

আরও পড়ুন

×