ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

আসিয়ানকে সতর্ক করল নেপিদো

আসিয়ানকে সতর্ক করল নেপিদো
×

মিয়ানমারের জান্তা প্রধান মিন অং হ্লাইং। ফাইল ছবি

সমকাল ডেস্ক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২২ | ১২:০০ | আপডেট: ২৮ অক্টোবর ২০২২ | ২১:৩১

মিয়ানমারে শান্তি ফেরাতে সময়সীমা নির্ধারণে যে কোনো চাপ নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করবে বলে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোটকে (আসিয়ান) সতর্ক করেছে সামরিক সরকার।

দেশটিতে চলমান সংকটে শান্তি ও স্থিতিশীলতা ফেরাতে মিয়ানমারে সামরিক সরকারকে চাপ দিয়ে আসছে আসিয়ান। নভেম্বরে আসিয়ানভুক্ত দেশগুলোর নেতৃবৃন্দের সম্মেলনকে সামনে রেখে বৃহস্পতিবার ইন্দোনেশিয়ায় বৈঠককালে দক্ষিণ-পূর্ব এশিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা বলেন, মিয়ানমারের রাজনৈতিক সংকট সমাধানে তাঁরা 'অধিকতর দৃঢ়প্রতিজ্ঞ'। গত বছরের ফেব্রুয়ারিতে সামরিক আইন জারির পর মিয়ানমারে অস্থিরতা চলমান। উদ্ূ্ভত পরিস্থিতি সম্পর্কে আসিয়ানের উদ্বেগ প্রকাশ ও প্রচেষ্টা সত্ত্বেও দেশটির রাজনৈতিক সমস্যার কোনো সমাধান চোখে পড়েনি।

আসিয়ানের এমন চাপে বৃহস্পতিবার এক বিবৃতিতে উল্টো প্রতিক্রিয়া দেখিয়ে চলমান সহিংসতার জন্য দেশটির সশস্ত্র প্রতিরোধ যোদ্ধাদের আন্দোলনকে দায়ী করেছে মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর আলজাজিরার।

আরও পড়ুন

×