সার্বিয়ায় স্কুলে গুলিবর্ষণ, ৮ শিশুসহ নিহত ৯
ছবি: সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ মে ২০২৩ | ১০:১২ | আপডেট: ০৩ মে ২০২৩ | ১০:২১
ইউরোপের পশ্চিম বলকান অঞ্চলের দেশ সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে একটি স্কুলে এলোপাতাড়ি গুলিবর্ষণে আট শিশুশিক্ষার্থী ও একজন নিরাপত্তাকর্মী নিহত হয়েছে। অপর ছয় শিক্ষার্থী ও এক শিক্ষককে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর: বিবিসি’র।
বুধবার সকাল ৮টা ৪০ মিনিটে গুলিবর্ষণ শুরু হয়। ১৪ বছর বয়সি অস্ত্রধারী এক শিশু প্রথমে শিক্ষককে গুলি করে।
