ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

১২ আগস্টের আগেই ভাঙছে পাকিস্তানের সংসদ

১২ আগস্টের আগেই ভাঙছে পাকিস্তানের সংসদ
×

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ জুলাই ২০২৩ | ১৬:৫১ | আপডেট: ৩১ জুলাই ২০২৩ | ১৬:৫৯

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, মিত্র দলগুলোর সঙ্গে আলোচনা করে ১২ আগস্টের আগেই ভেঙে দেওয়া হবে জাতীয় সংসদ। কারণ সে দিন রাত ১২টায় শেষ হচ্ছে বর্তমান জাতীয় পরিষদের মেয়াদ। খবর-জিও নিউজ। 

এক সাক্ষাৎকারে শাহবাজ বলেন, সংসদ ভেঙে দেওয়ার পরপরই আগামী জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করবে নির্বাচন কমিশন। জাতীয় পরিষদ ভেঙে দেওয়ার আগে বিরোধী দলের নেতাদের সঙ্গেও আলোচনার প্রয়োজন। এর আগের দিন শাহবাজ গত ৯ মে পাকিস্তানে সহিংসতার পেছনে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে মাস্টারমাইন্ড হিসেবে আখ্যায়িত করেন।

এদিকে কয়েক সপ্তাহের মধ্যেই দেশে ফিরবেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শিরফ। ফিরেই তিনি আইনের মুখোমুখি হবেন বলে জানিয়েছেন শাহবাজ। ২০১৯ সাল থেকে স্বেচ্ছা নির্বাসনে লন্ডনে অবস্থান করছেন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান মুসলিম লীগ-ওয়াজের (পিএমএলএন) সুপ্রিমো নওয়াজ শরিফ।

পাকিস্তানে ঘনিয়ে আসছে জাতীয় নির্বাচন। একই সঙ্গে শেষ হতে চলেছে বর্তমান সরকারের মেয়াদও। ফলে নির্বাচনকে কেন্দ্র করে তৎপর দেশটির সরকার ও রাজনৈতিক দলগুলো। সংবিধান অনুযায়ী, মেয়াদ শেষের পর নির্বাচন আয়োজনের জন্য তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে।

আরও পড়ুন

×