ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

বাড়ছে নোবেল পুরস্কারের অর্থমূল্য

বাড়ছে নোবেল পুরস্কারের অর্থমূল্য
×

ছবি-সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৩ | ০৪:০৩ | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৩ | ০৪:০৪

চলতি বছর থেকে বাড়ছে নোবেল পুরস্কারের অর্থমূল্য। যার ফলে এবারের বিজয়ীরা গতবারের চেয়ে ৮৯ হাজার মার্কিন ডলার (১০ লাখ সুইডিস ক্রোনা) বেশি পাবেন। শুক্রবার নোবেল ফাউন্ডেশন এক বিবৃতিকে এ তথ্য জানায়। খবর রয়টার্সের।

নোবেল ফাউন্ডেশন জানায়, আর্থিক অবস্থান অনেক ভালো হওয়ায় পুরস্কারের অর্থমূল্য বাড়ানো হলো। এতে চলতি বছরের নোবেল পুরস্কারের অর্থমূল্য হবে ৯ লাখ ৮৬ হাজার ডলার। 

সাম্প্রতিক বছরগুলোয় একাধিকবার নোবেল পুরস্কারের অর্থমূল্য বাড়ানো-কমানো হয়েছে। ২০১২ সালে পুরস্কারের অর্থমূল্য ৮ লাখ ৯৭ হাজার ডলার থেকে ৭ লাখ ১৭ হাজার ডলার করা হয়। এরপর ২০১৭ সালে তা বাড়িয়ে ৮ লাখ এবং ২০২০ সালে বাড়িয়ে ৮ লাখ ৯৭ হাজার ডলার করা হয়।

অবশ্য গত এক দশকে ইউরোর বিপরীতে প্রায় ৩০ শতাংশ দরপতন হয়েছে সুইডিশ ক্রোনার। এর ফলে, পুরস্কারের অর্থমূল্য বাড়ালেই সুইডেনের বাইরে বসবাসকারী নোবেল বিজয়ীরা খুব বেশি ধনী হয়ে উঠবেন, তা বলা যাবে না।

২০১৩ সালে অর্থমূল্য কমে ৮০ লাখ সুইডিস ক্রোনা হওয়া সত্ত্বেও বিজ্ঞান, সাহিত্য ও শান্তিতে নোবেল বিজয়ীরা সে বছর মার্কিন মুদ্রায় হাতে পেয়েছিলেন প্রায় ১২ লাখ ডলার।

এ বছর আগামী ২ অক্টোবর থেকে ফিজিওলজি বা মেডিসিন বিভাগ দিয়ে শুরু হবে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা। এরপর ক্রমান্বয়ে জানা যাবে পদার্থবিদ্যা, রসায়ন, সাহিত্য এবং শান্তিতে কারা জিতছেন বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই পুরস্কার। 

আরও পড়ুন

×