ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

ইরানে মাদক নিরাময় কেন্দ্রে আগুন, নিহত ৩২

ইরানে মাদক নিরাময় কেন্দ্রে আগুন, নিহত ৩২
×

ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৩ | ১১:৫১ | আপডেট: ০৩ নভেম্বর ২০২৩ | ১৮:০৫

ইরানের উত্তরাঞ্চলে এক মাদক নিরাময় কেন্দ্রে অগ্নিকাণ্ডে অন্তত ৩২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৬ জন। শুক্রবার স্থানীয় সময় ভোরে তেহরানের উত্তরে কাস্পিয়ান সাগর তীরবর্তী গিলান প্রদেশের লানগারুদ শহরে এ অগ্নিকাণ্ড হয়। খবর বিবিসির।

উত্তরের গিলান প্রদেশের উপ-গভর্নর মোহাম্মাদ জালাই জানান, লানগারুদ শহরের মাদক নিরাময় কেন্দ্রে আগুন লেগে ৩২ জন মারা গেছেন। এছাড়া আরও ১৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। তিনি আরও বলেন, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

আধা-স্বায়ত্তশাসিত বার্তা সংস্থা ফারস কাস্পিয়ান সাগরের তীরবর্তী প্রদেশ গিলানের ডেপুটি গভর্নরকে উদ্ধৃত করে জানিয়েছে, লানগারুদ আফিম পুনর্বাসন শিবিরের একটি হিটার থেকে আগুনের সূত্রপাত হয়ে পুরো কেন্দ্রজুড়ে ছড়িয়ে পড়ে বলে প্রাথমিক তদন্তে প্রমাণ পাওয়া গেছে।

বার্তা সংস্থা তাসনিম জানায়, আগুন লাগার কারণ সুনির্দিষ্টভাবে বের করতে কেন্দ্রটির ব্যবস্থাপক ও অন্য সম্ভাব্য দোষীদের গ্রেপ্তার করা হয়েছে।  

জাতিসংঘের মাদক ও অপরাধ সংক্রান্ত দপ্তরের তথ্য অনুযায়ী বিশ্বের মাদকাসক্তির সমস্যার মধ্যে থাকা দেশগুলোর মধ্যে ইরান অন্যতম। আফগানিস্তান থেকে ইউরোপে আফিম ও হেরোইন চোরাচালানের প্রধান রুট ইরানের মধ্য দিয়ে গিয়েছে।

আরও পড়ুন

×