ঢাকা শনিবার, ০৬ জুন ২০২৬

গোসলের জন্য লাখ লাখ টাকা খরচ করেন তিনি

গোসলের জন্য লাখ লাখ টাকা খরচ করেন তিনি
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০১৯ | ২২:২২ | আপডেট: ২৩ অক্টোবর ২০১৯ | ২২:২৭

নারীরা সাধারণত গহনা কিনতে, রান্না করতে কিংবা ঘুরতে পছন্দ করেন। কিন্তু গোসলের জন্য লাখ লাখ টাকা খরচ করতে পছন্দ করেন এমন শখ এর আগে হয়তো শুনেন নি। 

এমনই শখ রয়েছে পাকিস্তান বংশোদ্ভূত ব্রিটিশ ব্যবসায়ী মোহাম্মদ জহুরের স্ত্রী কামালিয়া জহুরের। ৩৯ বছরের কামালিয়া জন্মসূত্রে ইউক্রেনিয়ান। পেশায় মডেল ও গায়িকা।

কামালিয়ার আসল নাম নাতালিয়া শারেনকোভা। ২০০৩ সালে মোহাম্মদ জহুরের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর তিনি নাম বদলে কামালিয়া জহুর রাখেন।

ডেইলি মেইলের এক খবরে বলা হয়, কামালিয়া ও মোহাম্মদ দম্পত্তির আরাবেলা ও মিরাবেলা নামে দুই কন্যাসন্তান রয়েছে।

কামালিয়া-মোহাম্মদ দম্পত্তির মোট ১০টি বাংলো রয়েছে।

অদ্ভূত শখ আর দামি দামি জিনিস কিনতে তিনি পছন্দ করেন। কামালিয়া যে ঘড়িটি পরেন তার দাম ৪০ লক্ষ টাকারও বেশি। চশমা পরেন ৪ লক্ষ টাকার।

দামি জিনিস কেনা ও পরার শখ ছাড়াও তার অদ্ভুত শখ হচ্ছে গোসলের পেছনে লাখ লাখ টাকা খরচ করা।

গোসলের জন্য আমরা পানি ব্যবহার করি। কিন্তু গোসলের সময় পানি ব্যবহার একেবারেই পছন্দ করেন না কামালিয়া। গোসলের সময় পানির পরিবর্তে শ্যাম্পেন ব্যবহার করেন তিনি। প্রতিদিন ৫ হাজার টাকা দামের ২০-৩০ বোতল শ্যাম্পেন গোসলের জন্য খরচ করেন কামালিয়া।২০ জন পরিচারিকা গোসলের এই আয়োজন করেন। যাদের বার্ষিক বেতন প্রায় ২ কোটি টাকা। 

আরও পড়ুন

×