ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

মোরালেসকেই বলিভিয়ার প্রেসিডেন্ট ঘোষণা

মোরালেসকেই বলিভিয়ার প্রেসিডেন্ট ঘোষণা
×

ইভো মোরালেস

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০১৯ | ০০:০৪ | আপডেট: ২৫ অক্টোবর ২০১৯ | ০০:০৯

বলিভিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন ইভো মোরালেসকেই আবার প্রেসিডেন্ট ঘোষণা করা হয়েছে।

প্রথম রাউন্ডের ভোট গণণা নিয়ে আপত্তির মধ্যেই দেশটির নির্বাচনী ট্রাইব্যুানাল (টিএসই) বৃহস্পতিবার এ ঘোষণা দেয় বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে।

ঘোষণা অনুযায়ী, নির্বাচনে ভোট পড়েছে ৯৯ দশমিক ৯ শতাংশ; মোরালেস পেয়েছেন ৪৭ দশমিক ১ শতাংশ। এর মাধ্যমে দ্বিতীয় দফার ভোট এড়াতে সক্ষম হলেন তিনি।

দেশটিতে নির্বাচনে দ্বিতীয় রাউন্ডের ভোট এড়াতে প্রথম রাউন্ডে সবচেয়ে বেশি ভোট পাওয়া প্রার্থীকে তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বীর তুলনায় ন্যূনতম ১০ শতাংশ ভোট বেশি পেতে হয়।

বলিভিয়ার এই নির্বাচনে বিরোধীপক্ষ শুরু থেকেই নানা অভিযোগ তুলেছে। তাদের মতে, 'পাতানো নির্বাচনের' মাধ্যমে ক্ষমতা কুক্ষিগত করে রাখতে চাইছেন মোরালেস। বিতণ্ডার মধ্যে ভোট গণনা ২৪ ঘণ্টা বন্ধও রাখা হয়।

নির্বাচনে দ্বিতীয় অবস্থানে কার্লোস মেসা। তিনি ৩৬ দশমিক ৫১ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় রাউন্ডের ভোট আয়োজনের আবেদন জানিয়েছেন।

আরও পড়ুন

×