ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

সহকর্মীর গুলিতে ৮ রুশ সেনা নিহত

সহকর্মীর গুলিতে ৮ রুশ সেনা নিহত
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০১৯ | ২২:০৬ | আপডেট: ২৫ অক্টোবর ২০১৯ | ২২:২০

রাশিয়ায় সহকর্মীর গুলিতে আট সেনা সদস্য নিহত এবং কয়েকজন আহত হয়েছে।

দেশটির সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, গুলি চালানো সেনা সদস্য মানসিক সমস্যায় ভুগছিলেন।

বিবিসির এক খবরে বলা হয়, শুক্রবার সন্ধ্যায় রাশিয়ার পূর্বাঞ্চলের চিতা শহরের কাছে গোর্নি গ্রামের ৫৪১৬০ নম্বর মিলিটারি ইউনিটে এই ঘটনা ঘটে।

রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘সেনা সদস্যদের দায়িত্ব পালাবদলের সময় এই ঘটনা ঘটে।’

এরই মধ্যে ঘটনাটির তদন্ত শুরু হচ্ছে। তদন্ত কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পেয়ে উপপ্রতিরক্ষা মন্ত্রী আন্দ্রে কারতাপোলভ বিমানযোগে ঘটনাস্থলে পৌঁছেছেন।

প্রসঙ্গত, রাশিয়ায় ১৮-২৭ বছরের সব পুরুষকে ১ বছরের জন্য সৈনিক পদে বাধ্যতামূলক দায়িত্ব পালন করতে হয়। এরপর চাইলে তারা সেনাবাহিনীতে কাজ করতে পারে অথবা নিজের ইচ্ছায় অন্য পেশাতেও যোগদান করতে পারে।

২০০০ সালের মাঝামাঝির দিকে মানবাধিকার সংস্থাগুলো রুশ সেনাবাহিনীর ওপর যেসব অত্যাচার হয় তা তুলে ধরেছিল। তবে সাম্প্রতিক বছরগুলোতে সহিংসতা নির্মূলে রুশ সেনাবাহিনীর আধুনিকায়ন করা হচ্ছে।

আরও পড়ুন

×